রাজনগরে প্রাইভেট কার চাপায় সিএনজি অটোরিক্সা চালকের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দৈনিক ‘প্রতিদিনের বাংলাদেশ’ পত্রিকার কুয়েত প্রতিনিধি হলেন সাংবাদিক লুৎফুর রহমান বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত- প্রতিমন্ত্রী মীর শাহে আলম আত্রাইয়ে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত ত্রয়োদশ জাতীয় সংসদের ডাক টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক প্রকাশিত সংবাদ নিয়ে কুলাউড়ার আব্দুল মান্নান লালের তীব্র নিন্দা প্রতিবাদ মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হ ত্যা কা ন্ড ৪ জনের মৃ ত্যু দ ণ্ড দেশি মাছে সয়লাব হাট বাজার জমজমাট কেনাবেচা রাজনগরে প্রাইভেট কার চাপায় সিএনজি অটোরিক্সা চালকের মৃত্যু উলিপুরে কেন্দ্রীয় নির্দেশ উপেক্ষা করে বিএনপির ইউপি ফরম বিক্রি, কারণ দর্শানোর নোটিশ কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আটক ১

রাজনগরে প্রাইভেট কার চাপায় সিএনজি অটোরিক্সা চালকের মৃত্যু

  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

Manual6 Ad Code
রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় প্রাইভেটকার চাপায় এক সিএনজি চালিত অটোরিকশা চালক মারা গেছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর)  মৌলভীবাজার-কুলাউড়া সড়কের চাতুরা নামক এলাকায় এবং অপরটি সদর ইউনিয়নের উদনাছড়ায় এসব ঘটনা ঘটে।

Manual2 Ad Code

নিহত সুধাময় দেব (৫৫) রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ভূমিউড়া গ্রামের বাসিন্দা।

Manual2 Ad Code

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের চাতুরা নামক স্থানে প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১৩-৫৯৬৭) ও সিএনজি চালিত অটোরিকশার (মৌলভীবাজার থ-১২-৪৯০১) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালিত অটোরিকশার চালক ও দুই আরোহী গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে সিএনজি চালক সুধাময় দেবকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তোলার পরপরই তিনি মারা যান।

Manual4 Ad Code

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করেছে। আহতদের মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসা চলছে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!