রাজনগরে এক রশিতে দু’ চা-শ্রমিকের আ*ত্ম*হ*ন*ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা

রাজনগরে এক রশিতে দু’ চা-শ্রমিকের আ*ত্ম*হ*ন*ন

  • রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

Manual2 Ad Code
রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি ::
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার  ম্যাথিউড়া চা-বাগানে  মঙ্গল বাউড়ি (৩৫) ও বিনতা বাউড়ি (৩৩) নামে দুই চা-শ্রমিকের  গলায় ফাঁস লাগিয়ে  আত্মহনন করেছে । ঘটনাটি ঘটেছে ১৬আগস্ট রোববার ভোরে কোন এক সময়।
রাজনগর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৬আগস্ট রোববার ভোরে ম্যাথিউড়া চা-বাগানের কিছু শ্রমিক নিয়মিত কাজে বের হলে বাগানের ২০ নম্বর সেকশনের আকাশি টিলায় গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দু’জনের লাশ দেখতে পায়।  তারা বিষয়টি বাগানের ম্যানেজার জাফর ইকবালকে জানালে তিনি রাজনগর থানা পুলিশকে এবং স্থানীয় ইউপি সদস্য সত্যনারায়ণ জানান।
এক পর্যায়ে নিহত দু’জনের পরিচয় শনাক্ত করা হয়। নিহত মঙ্গল বাউড়ি (৩৫) উপজেলার উদনা চা-বাগানের অমূল্য বাউড়ির ছেলে এবং একই বাগানের মৃত নিমাই বাউড়ির স্ত্রী তিন সন্তানের জননী বিনতা বাউড়ি (৩৩)। জানা যায়, দুই বছর আগে বিনতা বাউড়ির স্বামী নিমাই বাউড়ি ক্যানসার আক্রান্ত হয়ে মারা যান। সেই সুবাদে বিনতা বাউড়ির সাথে একই বাগানের মঙ্গল বাউড়ির মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রায় দেড়মাস আগে কোর্টের মাধ্যমে বিয়ে সম্পন্ন করেন। কিন্তু উভয় বিবাহিত হওয়ায় বিষয়টি উভয়ের পরিবার মেনে নেয়নি। তাই ১৬ আগস্ট রোববার ভোরে কোন এক সময় পাশ্ববর্তী ম্যাথিউড়া চা-বাগানে ২০ নম্বর সেকশনের আকাশি টিলায় নির্জন স্থানে উভয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহনন করেছে বলে স্থানীয়দের ধারণা।
 খবর পেয়ে রাজনগর থানার এসআই লোকমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।
বিষয়টি নিশ্চিত করে রাজনগর থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী জানান, নিহত দু’জনের মরদেহ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  এব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!