কুলাউড়ার মাজহারুল ইসলাম সিলেট বিভাগীয় পর্যায়ে গুণী শিক্ষক মনোনীত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু বড়লেখা নারীশিক্ষা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির কর্মীসভা জুড়ীতে চা শ্রমিক ও অসচ্ছল পরিবারের পাশে প্রচেষ্টা, বিতরণ হলো গরু ও সেলাই মেশিন কুলাউড়ার মাজহারুল ইসলাম সিলেট বিভাগীয় পর্যায়ে গুণী শিক্ষক মনোনীত খাদিমপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র ত্রি-বার্ষিক নির্বাচন : সভাপতি নজরুল সাধারণ সম্পাদক মহসিন কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জের দেওছড়া চা বাগানে ক্ষুব্দ শ্রমিকদের প্রতিবাদ ও বিক্ষোভ কুলাউড়ায় পুকুরে থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার  বাংলাদেশে ইতালীয়দের অবদান ও ঐতিহাসিক স্বীকৃতি

কুলাউড়ার মাজহারুল ইসলাম সিলেট বিভাগীয় পর্যায়ে গুণী শিক্ষক মনোনীত

  • সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

Manual6 Ad Code
এইবেলা, কুলাউড়া ::
সিলেট বিভাগীয় পর্যায়ে কলেজ স্তরের গুণী শিক্ষক মনোনীত হয়েছেন কুলাউড়ার লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাজহারুল ইসলাম। আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে বিভিন্নস্তরে গুণী শিক্ষক নির্বাচন প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি এর আগে মৌলভীবাজার জেলা ও কুলাউড়া উপজেলা পর্যায়েও কলেজ স্তরের শেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হন।
জানা গেছে, জাতি গঠনে শিক্ষকের অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁদের সম্মাননা জানানোর মাধ্যমে সকল শিক্ষককে উৎসাহিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে সারা বিশ্বের সাথে সঙ্গতি রেখে দেশে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়। এবারও দেশের সকল উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হবে। দিবসটি উদযাপনের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে গুণী শিক্ষক নির্বাচন প্রক্রিয়া শেষ হয়েছে। বিভাগীয় পর্যায়ে নির্বাচিতরা জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেবেন।
এদিকে লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম সিলেট বিভাগীয় পর্যায়ে গুণী শিক্ষক মনোনীত হওয়ার বিষয়টি ২৮ সেপ্টেম্বর নিশ্চিত করেছেন কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো: শফিকুল ইসলাম। তিনি বলেন, বিভাগীয় পর্যায়ে যারা শেষ্ঠ হয়েছেন তারা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় শেষ্ঠ গুণী শিক্ষকের প্রতিনিধিত্ব করবেন সিলেটের।
মোহাম্মদ মাজহারুল ইসলাম ২০০১ সালে লংলা আধুনিক ডিগ্রি কলেজে ইতিহাস বিষয়ের প্রভাষক পদে যোগদান করেন। পরে পদন্নোতি পেয়ে প্রভাষক থেকে সহকারী অধ্যাপক হন। মোহাম্মদ মাজহারুল ইসলাম এর বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পৌরশহরের চন্দনা এলাকায়। তিনি ঢাকা কলেজ থেকে উচ্চ শিক্ষা সমাপ্ত করে শিক্ষকতা পেশায় যুক্ত হন। তিনি ছাত্র জীবন থেকে শুরু করে বর্তমান সময়েও শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মকাণ্ড সক্রিয় রয়েছেন।
লংলা আধুনিক ডিগ্রি কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) নজমুল হোসেন বলেন, মোহাম্মদ মাজহরুল ইসলাম কলেজে যোগদানের পর থেকে পাঠান্নয়নে বিভিন্ন সৃজনশীল পদ্ধতি গ্রহণে পরামর্শ দিয়ে আসছেন। তিনি কলেজের সহশিক্ষা কার্যক্রমগুলোর বিষয়ে সকল সময়ে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। গুণী শিক্ষক এর মর্যাদা তাঁর প্রাপ্য। কলেজের গণ্ডীর বাহিরে  ও উপজেলা, জেলা, বিভাগ পর্যায়ে তাঁর কৃতিত্বের স্বীকৃতি রয়েছে বিভিন্ন সময়ে। বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় কলেজ পরিবার গর্বিত।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!