আত্রাইয়ে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনকে আধুনিক মডেল স্টেশন করার লক্ষ্যে আলোচনা সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আরাফাহ ইসলামী ব্যাংক গোবিন্দগঞ্জ শাখায় ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ব্যতিক্রমী আয়োজন আত্রাইয়ে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনকে আধুনিক মডেল স্টেশন করার লক্ষ্যে আলোচনা সভা কুলাউড়ায় নিঃস্ব সহায়ক সংস্থার উদ্যোগে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত কুলাউড়ায় জিয়নকাঠি সাহিত্য সংসদের মতবিনিময় প্রাথমিকে শিক্ষক নিয়োগ : ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র না পেলে… জুড়ীতে ‘দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার’ প্রতিবাদে ছাত্রদলের ছাত্রসমাবেশ আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের  অভিযোগ কুলাউড়ায় সরকারি কলেজে ছাত্র শিবিরের উদ্যোগে নবীন বরণ  ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম কুড়িগ্রামে সারের ডিলার নিয়োগে চলছে তদবীর বাণিজ্য বনাম জেসি চৌধুরী

আত্রাইয়ে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনকে আধুনিক মডেল স্টেশন করার লক্ষ্যে আলোচনা সভা

  • রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

Manual3 Ad Code
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
ঐতিহ্যবাহী আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনকে আধুনিক মডেল স্টেশন হিসেবে গড়ে তোলা এবং ঢাকাগামী ট্রেনের বিরতির (স্টপেজ) দাবিতে রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে স্টেশনের যাত্রীসেবার মান বৃদ্ধি, প্ল্যাটফর্মের উন্নয়ন এবং আধুনিকায়নের বিভিন্ন দিক নিয়ে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের তিন লাইন বিশিষ্ট নতুন ও আধুনিক প্ল্যাটফর্ম নির্মাণের জন্য রেলওয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ​উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন নওগাঁ-০৬ (আত্রাই- রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনটি এই অঞ্চলের হাজার হাজার মানুষের যাতায়াত ও ব্যবসা-বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু। দীর্ঘদিন ধরে অবহেলিত এই স্টেশনটিকে একটি আধুনিক ও মডেল স্টেশন হিসেবে গড়ে তোলা আত্রাই-রাণীনগরবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি। আমাদের এলাকার সাধারণ যাত্রীদের দুর্ভোগ কমাতে অবিলম্বে এখানে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনগুলোর বিরতি (স্টপেজ) সুনিশ্চিত করতে হবে। যাত্রীসেবার মান বৃদ্ধি, প্ল্যাটফর্মের সম্প্রসারণ ও আধুনিকায়নে রেলওয়ে দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করবে।
​​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলওয়ে পশ্চিম জোনের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আবু হেনা মোস্তফা আলম। ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন আত্রাই থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, যুগ্ম-সম্পাদক আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর, উপজেলা যুব দলের ভারপ্রাপ্ত আহবায়ক খোরশেদ আলমসহ আত্রাই উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং রেলওয়ের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।#ৃ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!