নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি::
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর আত্রাইয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)বিকেলে উপজেলা বিএনপি,অঙ্গ ও সহযোগী বিএনপির যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ গেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো.আব্দুল জলিল চকলেটের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-৬( আত্রাই-রাণীনগর)আসনের সংসদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শেখ মো.রেজাউল ইসলাম রেজু।
প্রধান অতিথির বক্তব্যে রেজাউল ইসলাম রেজু বলেন, “দেশকে অস্থিতিশীল করার জন্য পরিকল্পিতভাবে যে সন্ত্রাসের পথ বেছে নেওয়া হয়েছে, তা এ দেশের সাধারণ মানুষ কোনোভাবেই মেনে নেবে না। যেকোনো চক্রান্ত প্রতিরোধে বিএনপির নেতাকর্মীরা রাজপথে সোচ্চার রয়েছে এবং থাকবে। “জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় উপজেলা বিএনপি সবসময় রাজপথে ছিল এবং থাকবে। সব অশুভ শক্তি ও অস্থিতিশীলতার অপচেষ্টা রুখে দিয়ে ঐক্যের ভিত্তিতে আমরা একটি শান্তিময়, নিরাপদ ও সমৃদ্ধ পাবনা গড়ে তুলতে বদ্ধপরিকর।”
সমাবেশ অনুষ্ঠিত ছিলেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.তসলিম উদ্দিন,সহ সভাপতি সাইফুল ইসলাম, ফারুক বকত,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরদার,সাংগঠনিক সম্পাদক, আবুবকর সিদ্দিক ও কামরুজ্জামান সাগর,যুবদলের সিনিয়র আহ্বায়ক মো.খোরশেদ আলম,আসাদুজ্জামান লিটন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো.আজাদ আলীসহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।##