কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন 

  • শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

Manual8 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রাম সদরের মোগলবাসা ইউনিয়নে  শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ ও স্বাস্থ্যসম্মত অভ্যাসের প্রসারে ‘সেনের খামার রহমানিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়’ এ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে নবনির্মিত ‘হাত ধোয়ার স্টেশন’  উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)  বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মনোরঞ্জন রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি জেলা শিক্ষা অফিসার আব্দুল হাই, উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রব, মোগলবাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাফুজার রহমান মিলন, সেনের খামার রহমানিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি রুকুনুজ্জামান রুকু, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কুড়িগ্রাম এডিপি’র ম্যানেজানীতা ফ্লোরা দাস।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা, বিদ্যালয়ে হাত ধোয়ার স্টেশন স্থাপন ও উদ্বোধন করায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশকে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!