নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি

  • বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

Manual4 Ad Code
নবীগঞ্জ প্রতিনিধি ::
মেধাবী শিক্ষার্থীদের হাত ধরেই আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি তরুণ প্রজন্মকে গাছ লাগানোর মতো সামাজিক ও পরিবেশগত মানবিক কাজে উদ্বুদ্ধ করতে হবে। ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’ আয়োজিত প্রাইমারী বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলাউল কবির এসব কথা বলেন।
 ১৫ সেপ্টেম্বর, মঙ্গলবার সনাতন-দীননাথ পাঠকক্ষে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলাউল কবির আরও বলেন, “শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। যুব সমাজ ও তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের কথা স্মরণ রেখে আমাদের সমাজকে এগিয়ে নিতে হবে।
গ্রন্থাগার পরিচালনা পর্ষদের সভাপতি রত্নদীপ দাস রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাসের স্মরণে একমিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। বিশেষ অতিথি সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন- “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের যুব সমাজ, যারা দেশের উন্নয়নে নেতৃত্ব দেবে। এই চমৎকার উদ্যোগের জন্য আমি বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।”
প্রধান অতিথির উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন পাঠক শ্রাবন্তি দাশ মনসা এবং বিশেষ অতিথির উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন পাঠক মেঘনা দাশ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সজীব দাশ, রিপন দাশ, স্বপন কুমার দাশ, সপ্তমী দাশ, রুদ্র কিশোর দাশ প্রান্ত, বিশাল দাশ, গোপল দাশ জিৎ, দীপ শেখর দাশ প্রমুখ।
উল্লেখ্য যে, মুক্তাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৬এ রাজশ্রী দাশ দেবী (ট্যালেন্টপুল), পঞ্চমী রানী দাশ (ট্যালেন্টপুল), তৃষান দাশ স্বপ্নীল (ট্যালেন্টপুল), অর্পিতা দাশ প্রমি (সাধারণ গ্রেডে) বৃত্তি লাভ করেছে। অনুষ্ঠানের শেষ অংশে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক এবং একটা করে নিম গাছের চারা প্রাদান করা হয়।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!