হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট : জনদূর্ভোগ চরমে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা কুড়িগ্রামে নিজ শোয়ার ঘর থেকে কলেজ ছাত্রের ঝু ল ন্ত লা শ উদ্ধার  কমলগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপন ও চারা বিতরণ কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ অদৃশ্য বস্তু নিয়ে নাটকীয়তায় কোটি টাকা হাতবদল :রাজনগরে প্রতারক চক্রের ৪ জন গ্রেফতার হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট : জনদূর্ভোগ চরমে দৈনিক ‘প্রতিদিনের বাংলাদেশ’ পত্রিকার কুয়েত প্রতিনিধি হলেন সাংবাদিক লুৎফুর রহমান বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত- প্রতিমন্ত্রী মীর শাহে আলম আত্রাইয়ে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত ত্রয়োদশ জাতীয় সংসদের ডাক টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট : জনদূর্ভোগ চরমে

  • বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

Manual4 Ad Code
হবিগঞ্জ প্রতিনিধি ::

হবিগঞ্জ-মৌলভীবাজারে-সিলেট সড়কে চলাচলকারী বাস মৌলভীবাজারে পরিবহন শ্রমিকদের নির্যাতন ও আটকের প্রতিবাদে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোর থেকে হবিগঞ্জের অভ্যন্তরীণ সড়কসহ দূরপাল্লার সব গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

এদিকে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের ডাকে এ ধর্মঘটে জেলার সব যানবাহন মালিক-শ্রমিক সমিতি ও নেতারা একাত্মতা প্রকাশ করেছেন।

Manual5 Ad Code

হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল জানান, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ- মৌলভীবাজার-সিলেট রুটে হবিগঞ্জের বাস চলাচলে দীর্ঘদিন ধরে বাধা দেওয়া হচ্ছে। বিভিন্ন সময় শ্রমিকদের মারধর ও গাড়ি ভাংচুর করা হয়। সম্প্রতি হবিগঞ্জের ৩টি বাস মৌলভীবাজারে আটকে রাখা হয়। বিভিন্ন সময় বৈঠকের মাধ্যমে সমাধান হলেও পরে আবারও তারা বাস আটক করেন। শ্রমিকদের মারধর করেন। এ ঘটনার প্রতিবাদে এবং বিষয়টি সুষ্ঠু সমাধানের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকা হয়েছে।

Manual5 Ad Code

তিনি বলেন, গত ১২ জুন সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয় হবিগঞ্জ-সিলেট ভায়া মৌলভীবাজার রুটে আগের মতো বাস চলাচল করবে। তবে শ্রীমঙ্গলে হবিগঞ্জের বাস কোনো স্টপেজ দিতে পারবে না। ওই সিদ্ধান্ত অনুযায়ী বাস চলাচল করছিল। এরপর গত ১১ সেপ্টেম্বর মৌলভীবাজারের এসএমএস মালিক-শ্রমিকরা হবিগঞ্জের ২২টি বাস আটকে রাখেন। পরে ২০ সেপ্টেম্বর ঢাকায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে ১২ জুনের সিদ্ধান্ত অনুযায়ী বাস চলাচলের বিষয়ে সমঝোতা হয়। বৈঠকের পর আটক বাসগুলো ছেড়ে দেওয়া হয়। কিন্তু গত ২৪ সেপ্টেম্বর সকালে হবিগঞ্জ-সিলেট ভায়া মৌলভীবাজার রুটে বাস চলাচল শুরু হলে মৌলভীবাজারের এসএমএস কর্তৃপক্ষ হবিগঞ্জের তিনটি বাস আটকে রাখেন। বাসগুলো এখনো ছাড়েননি। তাই বাধ্য হয়ে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছি।

অভিযোগ অস্বীকার করেন মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও এসএমএস বাস মালিক সমিতির সভাপতি আব্দুর রহিম রিপন। তিনি বলেন, বিষয়টি সমাধানের দিকে এগোচ্ছিল। এর মধ্যে হবিগঞ্জ মটর মালিক গ্রুপের লোকজন শ্রীমঙ্গলে এসএমএস পরিবহনের কাউন্টারে হামলা ও ভাংচুর করেছে। এতে কয়েকজন শ্রমিক আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন এবং একজন আইসিইউতে আছেন।

Manual5 Ad Code

তিনি আরও বলেন, শ্রীমঙ্গলের শ্রমিকরাই বাসগুলো আটকে রেখেছেন। এ ঘটনায় থানায় মামলাও হয়েছে। বিষয়টির সমাধানে দুইপক্ষকে নিয়ে বসতে হবে।##

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!