নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’র উদ্যোগে ​বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’র উদ্যোগে ​বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত  কমলগঞ্জে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া রেশমির চিকিৎসক হওয়ার স্বপ্ন কি পূরণ হবে? বিজিবির দাবী ভারতীয়- বড়লেখায় বিজিবি-পুলিশের যৌথ অভিযান : জিম্মায় রাখা ১৪ মহিষ নিয়ে বিভ্রান্তি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের দেয়াল পত্রিকা প্রকাশ আত্রাইয়ে নিখোঁজের দু’দিন পর নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চা শ্রমিকদের রেইনকোট উপহার দিলেন প্রধানমন্ত্রী কুলাউড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধির মৃত্যু কমলগঞ্জে  এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পাওয়া অংকনের ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন কি পূরণ হবে? তাজপুরে ২০ শয্যার হাসপাতাল স্থাপনসহ ৫ দাফা দাবিতে স্মারকলিপি প্রদান আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে একজনকে জরিমানা

নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’র উদ্যোগে ​বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত 

  • বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

Manual5 Ad Code
নবীগঞ্জ প্রতিনিধি ::
‘সবুজ প্রকৃতি, সুস্থ জীবন, গাছ লাগিয়ে তুলি সমৃদ্ধ ভুবন’ স্লোগান কে ধারণ করে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার মুক্তাহার গ্রামে ‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’-এর উদ্যোগে ​বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২০ আগষ্ট) সকালে ট্রাস্টের সহ-সভাপতি যতীন্দ্র মোহন দাশের সভাপতিত্বে ও ‘সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থা’-এর সভাপতি দেবাশীষ দাশ রতনের সঞ্চালনায় সভার শুরুতে ব্রিটিশ বিরোধী স্বদেশী আন্দোলনের স্থানীয় সংগঠক ও নবীগঞ্জ থানার ৩৯নং সার্কেল পঞ্চায়েতের সরপঞ্চ শ্রীমান সনাতন দাস এবং তাঁর সহোদর ব্রিটিশ বিরোধী স্বদেশী আন্দোলনের স্থানীয় সংগঠক ও নবীগঞ্জ থানার ৩৯নং সার্কেল পঞ্চায়েতের সরপঞ্চ শ্রীমান দীননাথ দাস এঁর স্মরণে একমিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। 
 
সভায় বক্তব্য রাখেন- ট্রাস্টের সাধারণ সম্পাদক রত্নদীপ দাস (রাজু), বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক ফোরামের সভাপতি রামু চন্দ্র দাশ, ‘সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থা’-এর সহ-সভাপতি সাগর দাশ জনি, সদস্য জয়ন্ত কুমার দাশ জয়, পাঠক ফোরামের সহ-সভাপতি সজীব দাশ, প্রাইমারী স্কুলের দপ্তরী রঞ্জিত দাশ, পাঠক ফোরামের সদস্য খোকন দাশ, রুদ্র কিশোর দাশ প্রান্ত গোপাল দাশ জিৎ, দীপ শেখর দাশ প্রমুখ।
 
বক্তাগণ নিম গাছের উপকারীতা উল্লেখ করে বলেন- ভেষজ গাছের মধ্যে নিম গাছ প্রকৃতির সেরা উপহার ও নীরব ডাক্তার। আমাদের পূর্বপুরুষেরা নিমের গুনাগুণ জানতেন, কিন্তু আমরা নাগরিক জীবনে এসে এই গাছের উপকারীতা ভুলে বসেছি। নিমের প্রতিটি অংশ-পাতা, ছাল, ফল এবং বীজ ঔষধি গুণে ভরপুর। চর্মরোগ নিরাময়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, জৈব কীটনাশক তৈরি এবং প্রকৃতিকে নির্মল ও সজীব রাখতে নিমের কোনো বিকল্প নেই। আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ ও রোগমুক্ত পৃথিবী উপহার দিতে চাই, তবে আমাদের বাড়ির আশেপাশে, রাস্তার পাশে এবং খালি জায়গায় বেশি বেশি নিম গাছ লাগাতে হবে। আসুন, আজ আমরা সবাই অন্তত একটি করে নিম গাছ লাগানোর শপথ নিই এবং তার সঠিক যত্ন করি।
 
উল্লেখ্য যে, ​বৃক্ষরোপণ কর্মসূচির বিভিন্ন ধাপে গ্রামের ছাত্র-যুবকদের মধ্যে একশত দেশী নিম গাছের চারা বিতরণ করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!