কমলগঞ্জের পালিতকোনা পূজামন্ডপে গুণীজন সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জের পালিতকোনা পূজামন্ডপে গুণীজন সংবর্ধনা ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শণ করলেন সুনামগঞ্জ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ জুড়ী উপজেলার ৩টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী ধর্মের ভিত্তিতে কোনো বিভেদ নয়, সবাই এ দেশের নাগরিক : এমপি লুনা বড়লেখায় দুর্গোৎসবে জনদুর্ভোগ নিরসনে টানা ছয়দিন থেকে সড়কে নিসচা ও প্রশাসনের যৌথ কর্মসূচি অব্যাহত প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষকে নিয়েই দেশটাকে গড়তে চান -এমপি জহরত চৌধুরী জুড়ীতে পশ্চিম জুড়ী ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিরাজুল ইসলামের পূজামণ্ডপ পরিদর্শন বিরল ছবি তুলে ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার পুরস্কার জিতলেন কুলাউড়ার কুতুব উদ্দিন বড়লেখা-জুড়ীতে ৩ দিনের সফরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহরত চৌধুরী

কমলগঞ্জের পালিতকোনা পূজামন্ডপে গুণীজন সংবর্ধনা

  • বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

Manual8 Ad Code
 কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষার ইউনিয়নের পালিতকোনা সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরে গুণীজন সংবর্ধণা মঙ্গলবার (২০ অক্টোবর) মহানবমীর রাতে অনুষ্টিত হয়।
মন্দির পরিচালনা কমিটির সভাপতি নন্দলাল দেবনাথের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক জ্যোতিষ মোহন্ত-এর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কমলগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, মন্দিরের উপদেষ্টা ডা. রাকেশ মোহন্ত, সাংবাদিক আব্দুল বাছিত খান।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক শায়েখ আহমদ, পালিতকোনা সার্বজনীন দুর্গা মন্দিরের উপদেষ্টা মন্ডলীর সদস্য উপানন্দ দেবনাথ, নগেন্দ্র দেবনাথ,খিতেশ দেবনাথ, রতিশ দেবনাথ,  পতনঊষার ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বিধান দেবনাথ,  মন্দির কমিটির সহ-সভাপতি রানু দেবনাথ, সাধারণ সম্পাদক প্রদীপ শর্মা, কোষাধ্যক্ষ অরবিন্দু দেবনাথ, প্রবাসী সদস্য কিরণ দেবনাথ,সহ-কোষাধ্যক্ষ অসিত দেবনাথ, প্রচার সম্পাদক বুলু শীলসহ মন্দির পরিচালনা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয় উক্ত মন্দিরের ভূমিদাতা স্বর্গীয় বৃন্দাবন দেবনাথ, মন্দির সংস্কার কাজে আর্থিক সহযোগীতাকারী আমেরিকা প্রবাসী কল্পনা রানী দেব এবং আর্থিক ও সার্বিক সহযোগীতার মন্দিরের সাবেক সাংগঠনিক সম্পাদক  যুক্তরাজ্য প্রবাসী সাগর দেবনাথ। অনুষ্ঠানে সকলের পরিবারের প্রতিনিধিরা সম্মাননা গ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এ ধরনের ব্যতিক্রমী আয়োজনের জন্য মন্দির পরিচালনা কমিটিকে ধন্যবাদ জানান। ##

Go back

Manual5 Ad Code

Your message has been sent

Warning
Warning
Warning
Warning

Warning.

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews