এইবেলা, কুলাউড়া ::
বাংলাদেশে সবচেয়ে বেশি দুর্নীতি হয় স্বাস্থ্যখাতে। বিগত ফ্যাসিস্ট আমল থেকে এইখাতে লুটপাট হয়েছে। এরপর অর্ন্তবতীকালীন সরকারের সময়ও সীমাহীন দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতির ধারাবাহিকতা বর্তমানেও চলমান রয়েছে। মৌলভীবাজার সদর হাসপাতালে সম্প্রতি কোন কাজ না করিয়ে এক কোটি ২০ লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছে সংশ্লিষ্টরা। দুর্নীতির লাগাম টেনে না ধরলে দেশের অগ্রযাত্রা ব্যাহত হবে। দেশের স্বাস্থ্য বিভাগ এখন প্রশান্ত মহাসাগরে রূপ নিয়েছে। এই সাগরে দুর্নীতি এমনভাবে ছড়িয়েছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মন্ত্রী এমপিরাও হাবুডুবু খাচ্ছে।
১৯ অক্টোবর সোমবার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সদরে মেরিনা ইয়াসমিন চৌধুরী ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধনী অনুষ্টানে এম নাসের রহমান প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ইষ্ট কোট গ্রুপের চেয়ারম্যান দেশের বিশিষ্ট শিল্পপতি আজম জে চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজারের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: জাকির হোসেন, প্রবীণ সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী প্রমুখ।
ইষ্ট কোষ্ট গ্রুপের হেড অব সিএসআর কর্নেল (অব:) লিয়াকত আলী খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইষ্টকোষ্ট গ্রুপের এমডি দিলরুবা চৌধুরী ও তানভীর চৌধুরী।##