বড়লেখা-জুড়ীতে ৩ দিনের সফরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহরত চৌধুরী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মিথ্যা মামলায় ১৪ বছর হয়রানি, বাদিসহ ১২ জনের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা শ্রীমঙ্গলে এহসানুল হকসহ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ছাতকে ২১ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ২ : পরোয়ানাভুক্ত আরও ২ আসামি আটক সুনামগ‌ঞ্জে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার কুলাউড়ায় ক্লিনিক মালিক সমিতির নতুন কমিটি জায়ফরনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু

বড়লেখা-জুড়ীতে ৩ দিনের সফরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহরত চৌধুরী

  • সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual1 Ad Code

নিজ নির্বাচনী এলাকার সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বড়লেখা ও জুড়ীতে সোমবার বিকেল থেকে তিন দিনের সফরে রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপি।

Manual5 Ad Code

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পাওয়ার পর প্রথম তিনি নিজ এলাকায় পা রাখায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উচ্ছ্বসিত হয়ে ওঠেছে।

Manual5 Ad Code

সফরকালিন তিনি বড়লেখা ও জুড়ী উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময়, এলাকার সমস্যা-সম্ভাবনা নিয়ে সাধারণ মানুষের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপির সফরসূচী সূত্রে জানা গেছে, সোমবার (১৯ অক্টোবর) বিকেলে তিনি জুড়ীতে পৌঁছেন। সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী নিয়ে পর্যায়ক্রমে তিনি জুড়ী উপজেলার রাধা মাধব পূজামণ্ডপ, যুবসংঘ মন্দির, জাঙ্গীরাই কালীবাড়ী মন্দির, ভুয়াই মন্দির, রত্না চা বাগান পূজামণ্ডপ, কাপনাপাহাড়, সাগরনাল চা বাগান দুর্গামণ্ডপ, ফুলতলা বস্তি, শিলুয়া চা বাগান দুর্গা মন্দির, সোনারূপা চা বাগান পূজাম-ব-সহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং পূজামণ্ডপ কমিটি ও উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ, দর্শনার্থী ও ভক্তবৃন্দের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করবেন।

এদিকে মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল থেকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপি দলীয় নেতৃবৃন্দ নিয়ে বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর চা বাগান পূজামন্ডপ, উত্তর শাহবাজপুরের কুয়ারপার শ্রীশ্রী দুর্গা পূজামন্ডপ, নিজ বাহাদুরপুর ইউনিয়নের পকুয়া কালাচাদ বাড়ি পূজামন্ডপ, দাসেরবাজারের শ্রীশ্রী কালা চান দুর্গাম-প, বর্নী ইউনিয়নের মিহারি, মিহারি ফরিঙ্গা, তালিমপুর ইউনিয়নের বাংলাবাজার, বড়লেখা সদর ইউনিয়নের ডিমাই সাওতাল পল্লী, পৌরসভার হাটবন্দ রাধা কৃষ্ণ পুজাম-প-সহ বিভিন্ন ম-প পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করবেন।

Manual2 Ad Code

অপরদিকে বুধবার বিকেলে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের নিউ সমনবাগ চা বাগান, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের লক্ষীছড়া চা বাগান, সুজানগরের সালদিগা এলাকার বিভিন্ন দুর্গাপূজা ম-প পরিদর্শন করবেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews