জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় মৌলভীবাজারের সাদিয়ার কৃতিত্ব – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরল ছবি তুলে ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার পুরস্কার জিতলেন কুলাউড়ার কুতুব উদ্দিন বড়লেখা-জুড়ীতে ৩ দিনের সফরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহরত চৌধুরী ফুলবাড়ীতে জেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় মৌলভীবাজারের সাদিয়ার কৃতিত্ব সুনামগ‌ঞ্জের মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম দেশে সবচেয়ে বেশি দুর্নীতি হয় স্বাস্খ্যখাতে- এম নাসের রহমান এমপি জুড়ীতে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত ভূয়াই বাজার, পাশাপাশি মসজিদ ও দুর্গামণ্ডপ জুড়ীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মিঠু জুড়ীতে যুবকদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ শেষে সরকারি সহযোগিতার আশ্বাস এমপি মিঠুর প্রশিক্ষণার্থীদের ২৮টি সেলাই মেশিন দেওয়ার ঘোষণা, বায়োগ্যাস ব্যবহারে গুরুত্বারোপ জুড়ীতে কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ, ভুট্টা-পাট ও আগাম চাষে গুরুত্বারোপ এমপি নাসির উদ্দিন আহমেদ

জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় মৌলভীবাজারের সাদিয়ার কৃতিত্ব

  • সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

Manual6 Ad Code
সালেহ আহমদ, মৌলভীবাজার ::
নজরুল বর্ষ উপলক্ষে শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশের লক্ষ্যে দেশব্যাপী আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এ কলেজ (স্নাতক- স্নাতকোত্তর) পর্যায়ে নৃত্য (একক) এবং অভিনয় (একক) খ বিভাগে জেলা পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখে প্রথম স্থান অর্জন করেছেন মৌলভীবাজারের রাজনগর সরকারি কলেজের বিএ অনার্স (বাংলা) বিভাগের শিক্ষার্থী সাদিয়া জান্নাত নিছা।
সম্প্রতি সোমবার (১২ অক্টোবর) জেলা শিল্পকলা একাডেমিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরীন এর হাত থেকে সার্টিফিকেট, মেডেল ও ক্রেস্ট সংগ্রহ করেন সাদিয়া জান্নাত নিছা।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় জেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন বিষয়ে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় আগামী ২৫ অক্টোবর ২০২৬ইং সাদিয়া নৃত্য (একক) এবং অভিনয় (একক) খ বিভাগে সিলেট বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। আয়োজকরা জানান, শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশ, সৃজনশীলতা চর্চা এবং জাতীয় সংস্কৃতির সঙ্গে তাদের সম্পৃক্ত করতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
সাদিয়া জান্নাত নিছার এ অর্জনে রাজনগর সরকারি কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলসহ পরিবার-পরিজন এবং বন্ধু-বান্ধবের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। সাদিয়াকে সহপাঠী, বন্ধু-বান্ধব এবং স্বজনের বিভিন্ন মাধ্যমে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে তার ভবিষ্যৎ শিক্ষাজীবন ও সাংস্কৃতিক অঙ্গনে উত্তরোত্তর সাফল্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
বাংলাদেশ পোয়েটস ক্লাব কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক এবং মিরকো ফাউন্ডেশন এর চেয়ারম্যান ছড়াশিল্পী মিনারা আজমী বলেন, তৃণমূল পর্যায়ে এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা, মনন, সৃজনশীলতা ও সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আগ্রহ বাড়াতে সহায়তা করে।
উল্লেখ্য, বাংলাদেশ সাংবাদিক সমাজকল্যাণ সমিতি (বিজেএসডব্লিউএ) এর আহবায়ক কবি সালেহ আহমদ (স’লিপক) এর ভাগ্নে এবং ছড়াশিল্পী মিনারা আজমী এর বোনঝি সাদিয়া জান্নাত নিছা বাংলাদেশ পোয়েটস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক, শ্রদ্ধাঞ্জলি সাহিত্য পরিষদের যুগ্ম সম্পাদক সহ বিভিন্ন সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত আছেন। শিশুকাল থেকেই সাদিয়া বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভাগীয় পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews