দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ.লীগ নেতা মনি গ্রেফতার জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু স্বাস্থ্যসবা কার্যক্রমের উদ্বোধন কমলগঞ্জে ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি: প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা কুড়িগ্রামে মন্দিরে চুরি রাধাকৃষ্ণের মূর্তিসহ পূজার সামগ্রী লুট: আটক ৪ কুড়িগ্রামে চিকিৎসকের বিরুদ্ধে ভুয়া ডিগ্রি ব্যবহারের অভিযোগ প্রতারিত হচ্ছেন রোগীরা আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান  ওসমানীনগরে দু’গ্রামবাসীর সংঘর্ষে ওসিসহ আহত ৪ পুলিশ সুনামগ‌ঞ্জের বালু পাথর লুটে বিপন্ন যাদুকাট মরাচেলা ও ধোপাজান নদী

দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত

  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual6 Ad Code

দেশের সর্ববৃহৎ হাকালুকি হাওরের সর্ববৃহৎ সরকারি জলমহাল ‘গোটাউরা হাওরখাল বদ্ধ’ জলমহালের একসনা খাস কালেকশনের প্রকাশ্য ইজারা নিলাম মঙ্গলবার দুপুরে বড়লেখা উপজেলার হাকালুকি ইউনিয়ন ভূমি অফিসে অনুষ্ঠিত হয়। নিবন্ধিত ২২টি মৎস্যজীবি সমবায় সমিতি উক্ত নিলাম ডাকে অংশগ্রহণ করেন।

জলমহালটির কাঙ্খিত সরকারি দর না ওঠায় ২৪ ঘন্টার জন্য নিলাম কার্যক্রম স্থগিত করেছে কর্তৃপক্ষ। প্রকাশ্য নিলামে দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা। নিলাম কার্যক্রম পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া। এসময় উপস্থিত ছিলেন ইউএনও মাহবুব আলম মাহবুব, স্থানীয় ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান প্রমুখ

উল্লেখ্য, উক্ত জলমহালটি গত বছর খাস কালেকশন ইজারা (প্রকাশ্য নিলাম) গিয়েছিল ভ্যাট, আইটিসহ প্রায় ২ কোটি টাকায়।

Manual4 Ad Code

সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া জানান, নির্ধারিত উপযুক্ত দর না ওঠায় সরকারি স্বার্থ বিবেচনায় নিলাম প্রক্রিয়ায় আরও ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। উপজেলা ও জেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির নির্দেশনা মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!