বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন 

বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি

  • শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual6 Ad Code

দেশের অন্যতম পর্যটন স্পট মৌলভীবাজারের বড়লেখার মাধবকুণ্ড জলপ্রপাত (ইকোপার্কে) এলাকায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শনিবার বিকেলে উপজেলা প্রশাসন, পৌরসভা, বনবিভাগ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

ইউএনও মাহবুব আলম মাহবুবের নেতৃত্বে অভিযানে মাধবকু- ইকোপার্কের পার্কিং এলাকার আশপাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংসে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। পর্যটন এলাকায় ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার জন্য চারটি ডাস্টবিন স্থাপন করা হয়। এসময় আগত পর্যটকদেরও সচেতনতা বৃদ্ধিতে নানা পরামর্শ দেওয়া হয়।

পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান, বন বিভাগের রেঞ্জার নীলোৎপল সরকার, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. আলিম উদ্দিন, ইউপি সদস্য ফজল মাহমুদ পলাশ, আপ্তাব উদ্দিন, হিফজুর রহমান, লিয়াকত আলী, আব্দুর রব, শাহানাজ আক্তার, সুলেখা পাল, ফাতেমা বেগম প্রমুখ।

Manual2 Ad Code

ইউএনও মাহবুব আলম মাহবুব বলেন, দেশব্যাপী ডেঙ্গ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে মাধবকুন্ড পর্যটন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। মাধবকুন্ড ইকোপার্কে দেশ-বিদেশের অনেক পর্যটক আসেন। পর্যটকদের সচেতন করা এবং ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার সুবিধার্থে চারটি ডাস্টবিন স্থাপন করা হয়েছে। তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। এ ধরনের কার্যক্রম পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নেও অব্যাহত থাকবে। এ সময় মাধবকুন্ড জলপ্রপাত এলাকায় সৌন্দর্যবর্ধন ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় সোনালু, নিম, কৃষ্ণচূড়া ও অর্জুন গাছের চারা রোপণ করা হয়।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!