সাংবাদিক পংকির মায়ের মৃত্যুতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের শোক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত সাংবাদিক পংকির মায়ের মৃত্যুতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের শোক প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৬ অনুষ্ঠিত বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ

সাংবাদিক পংকির মায়ের মৃত্যুতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের শোক

  • রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

Manual8 Ad Code
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি ::
সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য সাংবাদিক লিলুউর রহমান পংকির মমতাময়ী মা মোছা. আনেহার বেগমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব।
শনিবার বিকেলে উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জিতু আহমদ স্বাক্ষরিত এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক কবির আহমদ। এ ছাড়া শোক প্রকাশ করেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. কয়েছ মিয়া, সহ-সভাপতি মো. আবু হানিফা, যুগ্ম সাধারণ সম্পাদক জুবেল আহমেদ, কোষাধ্যক্ষ এমদাদুর রহমান খান, প্রচার সম্পাদক মো. সাইদুর রহমান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান কাওছার, ক্রীড়া সম্পাদক শামসুজ্জামান ফরহাদ, পাঠাগার সম্পাদক রায়হান আহমদ, সাংস্কৃতিক সম্পাদক মো. নূরুল ইসলাম রাফি এবং কার্যনির্বাহী সদস্য জুবেল আহমদ সেকেল, মো. আনোয়ার হোসেন, আব্দুল মতিন, আব্দুল কালাম আজাদ, উজ্জ্বল দাশ ও উজ্জ্বল ধর।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর রাত ৮টার দিকে লিলুউর রহমান পংকির মা মোছা. আনেহার বেগম মৃত্যুবরণ করেন। শনিবার সকাল ১১টায় এওলাতৈল জামে মসজিদে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!