ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

  • বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

Manual4 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি ::

Manual4 Ad Code

সিলেটের ওসমানীনগরে আড়াই লাখ মানুষের স্বাস্থ্যসেবার জন্য গত ১৬ বছরে উপজেলা হাসপাতালের ইনডোর সেবা চালু না হলেও বেশ খিছু দিন ধরে আউটডোর সেবা চালু রয়েছে। আউটডোর বো চালু হওয়ায় উপজেলার স্বাস্থ্যসেবা অবঞ্চিত সাধারণ মানুষ পুরোপুরো চিকিৎসা সেবা না পেলেও উপজেলা হাসপাতালের আউটডোর সেবায় কিছুটা না হলেও গরীব মানুষের জন্য অনেকটা আশার আলো দেখা দিয়েছে।

Manual2 Ad Code

কিন্তু হাসপাতালের অব্যস্থাপনা এবং চিকিৎসকদের দায়িত্বহীনতার কারণে মানুষ আউটডোর সেবা থেকে বঞ্চিত হচ্ছে।ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাহিনুর রহমান ছুটি না নিয়েই গত সাড়ে ৩মাস ধরে কানাডায় অবস্থান করছেন। কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন সাড়ে তিন মাস থেকে। একজন মেডিকেল অফিসার ছুটি না নিয়ে সাড়ে তিন মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকলেও উপজেলা হাসপাতাল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষ এই মেডিকেল অফিসারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহন করেননি।

খোঁজ নিয়ে যানা যায়, সিলেটের গোলাপগঞ্জ উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল আফিসার(আরএমও) ডা. শাহিনুর রহমানকে জেলা সিভিল সার্জনের এক আদেশে এটাচমেন্ট মেডিকেল অফিসার হিসেবে ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পদয়ান করা হয়। গত ২০২৫ সালের পহেলা সেপ্টেম্বর ডা. শাহিনুর রহমান ওসমানীনগর উপজেলা হাসপাতালে যোগদান করেন। ওসমানীনগরে যোগদানের পর মাত্র ৮মাস দায়িত্ব পালন করলেও চলতি বছরের পয়েলা জুন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট কোনো অনুমতি বা ছুটি না নিয়ে তিনি কানাডায় চলে যান। ছুটি ছাড়া গত সাড়ে তিন মাস থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন ডা. শাহিনুর রহমান।

ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাইনুল আহসান বলনে, ডা. শাহিনুর রহমান হাসপাতালে কাজে যোগদান না করায় আমরা উনাকে মোকজ করেছিলাম কাজে যোগদান করার জন্য তিনি না আসায় আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করলে ওসমানীনগর হাসপাতাল থেকে মেডিকেল অফিসার হিসেবে তার সংযুক্তি বাতিল করা হয়।

Manual4 Ad Code

সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন বলেন, ডা. শাহিনুর রহমান অনঅনুমোদিত ভাবে ছুটি না নিয়েই বিদেশে আছেন। তার ব্যাপারে ব্যবস্থা গ্রহন করতে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট চিঠি প্রদান করেছি।##

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!