জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি

  • মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

Manual7 Ad Code

আল আমিন আহমদ :: মৌলভীবাজারের জুড়ীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহারস্বরূপ স্থায়ী নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট এবং স্থানীয় সংসদ সদস্যের অনুকূলে বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

Manual5 Ad Code

মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর জুড়ী উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন, জুড়ীর আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ বড়লেখাজুড়ী আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও তাদের কল্যাণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছেন। সরকারের বিভিন্ন উদ্যোগের মাধ্যমে ধাপে ধাপে চা শ্রমিকদের পাশে থাকার কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে ফুটবল ক্রিকেট কাবাডি ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলাধুলার সুযোগ বাড়াতে হবে।
চা শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, প্রতিটি চা-বাগানকে মাদকমুক্ত রাখতে পঞ্চায়েত, শ্রমিক ও বাগান ব্যবস্থাপনাকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদক নির্মূলে প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, রেইনকোট, সেলাই মেশিন, সাইকেল, হুইলচেয়ার ও গবাদিপশু বিতরণের মতো কল্যাণমূলক কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে চা শ্রমিকদের সঙ্গে সরকারের এই সম্পর্ক হবে দীর্ঘমেয়াদি ও আন্তরিক। তিনি সংসদ সদস্য হিসেবে সবসময় চা শ্রমিকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
জুড়ী উপজেলার প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরি করা হবে গ্যালারিসহ বর্তমানে চারটি খেলার মাঠকে খেলার উপযোগী করার জন্য পশ্চিম জুড়ী ইউনিয়নের কলেজ মাঠ, পূর্বজুড়ী ইউনিয়নের সোনারূপা চা বাগান মাঠ, গোয়ালবাড়ি ইউনিয়নে শিলুয়া খেলার মাঠ ও সাগরনাল ইউনিয়নের রত্না চা বাগান মাঠ।

Manual8 Ad Code

জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বানী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, থানার ওসি রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সমরজিৎ সিংহ, উপজেলা বিএনপির সভাপতি ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুম রেজা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সিনিয়র সহ-সভাপতি ও গোয়াল বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, ফুলতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আলীম সেলু,
পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সাগরনাল ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরফ উদ্দিন, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, চা শ্রমিক সংশ্লিষ্টরা ও বিভিন্ন ক্লাবের সভাপতি সেক্রেটারি বাগান গ্রাম পঞ্চায়েতের সভাপতি উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!