তাজপুরে ২০ শয্যার হাসপাতাল স্থাপনসহ ৫ দাফা দাবিতে স্মারকলিপি প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা

তাজপুরে ২০ শয্যার হাসপাতাল স্থাপনসহ ৫ দাফা দাবিতে স্মারকলিপি প্রদান

  • বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

Manual2 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি ::

Manual8 Ad Code

সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নে ঐতিহাসিক রাজচন্দ্র দাতব্য চিকিৎসালয়ের ৯৫ শতক ভূমি জেলা পরিষদের রেকর্ড থেকে কর্তন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নামে রেকর্ডভুক্ত করাসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন সচেতন এলাকাবাসী। গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থানরত বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মাহবুবুল আলমের কাছে স্বাস্থ্য সচিব বরাবর এ স্মারকলিপি দেওয়া হয়। সিলেটের সিভিল সার্জনের মাধ্যমে স্মারকলিপিটি স্বাস্থ্য সচিবের কাছে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। সচেতন এলাকাবাসীর পক্ষে এতে স্বাক্ষর করেন আব্দুল সহিদ, মো. জাহেদ আহমদসহ স্থানীয়রা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ব্রিটিশ আমলে তৎকালীন স্থানীয় জমিদার রাজচন্দ্র প্রজাসাধারণের কল্যাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘রাজচন্দ্র দাতব্য চিকিৎসালয়’ প্রতিষ্ঠা করেন। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি এলাকার সাধারণ মানুষের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরবর্তীতে লোকাল বোর্ডের কার্যক্রম বিলুপ্ত হলে চিকিৎসালয়ের ভূমি সিলেট জেলা পরিষদের নামে রেকর্ডভুক্ত হয়।

Manual6 Ad Code

বর্তমানে ঐতিহাসিক চিকিৎসাকেন্দ্রটি তাজপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হিসেবে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। তবে এলাকার জনসংখ্যা বৃদ্ধি এবং চিকিৎসাসেবার চাহিদার তুলনায় কেন্দ্রটির বর্তমান সক্ষমতা অত্যন্ত সীমিত বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।

Manual6 Ad Code

স্মারকলিপি অনুযায়ী, এসএ মৌজা বরায়া, জেএল নং-১১২, বি.এস নং-১০৯, খতিয়ান নং-৩-এর বিভিন্ন দাগে হাসপাতাল, হাসপাতালের পুকুর, পুকুরপাড় ও মেডিকেল অ্যাসিস্ট্যান্টের কোয়ার্টারসহ মোট ৯৫ শতক ভূমি রয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের সন্নিকটে হওয়ায় এ জায়গাটি ট্রমা ও জরুরি চিকিৎসাকেন্দ্র স্থাপনের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলেও দাবি করা হয়েছে। এতে বলা হয়, ঢাকা-সিলেট মহাসড়কে প্রতিনিয়ত যানবাহন চলাচল বাড়ছে। এ মহাসড়কে সংঘটিত দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে তাজপুরে একটি আধুনিক ট্রমা সেন্টার স্থাপন করা হলে স্থানীয় জনগণের পাশাপাশি সড়ক দুর্ঘটনায় আহত অসংখ্য মানুষ উপকৃত হবেন। স্মারকলিপিতে বিদ্যমান তাজপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রকে উন্নীত করে অন্তত ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে রূপান্তর, জরুরি বিভাগ চালু, দুর্ঘটনায় আহতদের তাৎক্ষণিক চিকিৎসা, অস্ত্রোপচার, এক্স-রে, আল্ট্রাসনোগ্রাম, প্রয়োজনীয় ল্যাবরেটরি এবং অ্যাম্বুলেন্স সুবিধা চালুর দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ঐতিহাসিক ‘রাজচন্দ্র দাতব্য চিকিৎসালয়’ নাম ও ঐতিহ্য সংরক্ষণ করে প্রস্তাবিত হাসপাতাল বা ট্রমা সেন্টারের সঙ্গে নামটি যুক্ত রাখার দাবিও জানানো হয়। স্মারকলিপিতে আরও বলা হয়, এটি শুধু একটি নতুন হাসপাতাল নির্মাণের দাবি নয়; বরং ঐতিহাসিক জনহিতকর চিকিৎসাপ্রতিষ্ঠানের ঐতিহ্য সংরক্ষণ, সরকারি সম্পদের যথাযথ ব্যবহার এবং আধুনিক চিকিৎসাসেবা সম্প্রসারণের একটি বাস্তবসম্মত উদ্যোগ।

Manual4 Ad Code

এ বিষয়ে প্রয়োজনীয় তদন্ত করে ৯৫ শতক ভূমি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তরের নামে রেকর্ডভুক্ত এবং তাজপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রকে পর্যায়ক্রমে ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও আধুনিক ট্রমা সেন্টারে উন্নীত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।

স্মারকলিপির অনুলিপি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির, সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মাহফুজা সিদ্দিকা, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), জেলা প্রশাসক,জেলা পরিষদের প্রশাসক,সিভিল সার্জন এবং ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রদান করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!