সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার

  • সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

Manual3 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি ::

Manual7 Ad Code

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন সাংবাদিক ও শিক্ষক
আতাউর রহমান কাওছার। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে সিলেট বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারে আয়োজিত
এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

Manual7 Ad Code

আতাউর রহমান কাওছার ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক । তিনি দৈনিক খোলাকাগজের প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি স্থানীয় বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও প্রিন্ট পত্রিকায় প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা করছেন।

ইতিহাসবিদ ড. মুমিনুল হক একাডেমি, সিলেটের উদ্যোগে প্রতিবছর সাহিত্য, সাংবাদিকতা, শিক্ষা, সংস্কৃতি, সমাজসেবা ও মানবকল্যাণসহ বিভিন্ন ক্ষেত্রেবিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সিলেট বিভাগের চার জেলা—সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের গুণীজনদের এ সম্মাননা প্রদান করা হয়। এ বছরও বিভিন্ন
ক্ষেত্রে অবদানের জন্য ৪০ জন গুণী ব্যক্তিকে অ্যাওয়ার্ড দেওয়া হয়।

Manual3 Ad Code

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি ও লোকসংস্কৃতি গবেষক আবু সালেহ আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. আশরাফুল করিম। প্রধান আলোচক ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ড. মাসুদুল
হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুল হক এবং কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেটের সাধারণ সম্পাদক ও গল্পকার সেলিম
আওয়াল। এ ছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সাংবাদিকতা ও সাহিত্যচর্চার মাধ্যমে জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরা এবং সমাজের নানা সমস্যা গণমাধ্যমে প্রকাশ করার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ ধরনের সম্মাননা সাংবাদিকদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ অর্জন করায় আতাউর রহমান কাওছারকে সহকর্মী, শুভাকাঙ্খী ও পরিচিতজনেরা অভিনন্দন জানিয়েছেন।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews