বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার কমলগঞ্জের পালিতকোনা পূজামন্ডপে গুণীজন সংবর্ধনা ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শণ করলেন সুনামগঞ্জ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ জুড়ী উপজেলার ৩টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা

  • বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual4 Ad Code

বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষ্যে বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও নিসচা উপজেলা শাখার যৌথ উদ্যোগে গণ-সচেতনতামুলক র‌্যালি, সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

ইউএনও মাহবুব আলম মাহবুরের সভাপতিত্বে ও নিচসা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক একেএম শফিউল আলম, নিসচা উপদেষ্ঠা সাংবাদিক সুলতান আহমদ খলিল, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, নিসচা উপজেলা সভাপতি তাহমিদ ইশাদ রিপন, সিনিয়র সহসভাপতি মার্জানুল ইসলাম, সহসভাপতি গোলাম কিবরিয়া, সহসাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ রুম্মান, হালিমাতুন সাদিয়া লিলি, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন প্রমুখ।


দুর্গাপূজা উপলক্ষ্যে নিসচার সড়কে শৃঙ্খলা, যানজট নিরসন ও সচেতনতা মূলক বিভিন্ন কার্যক্রমের ভূঁয়সী প্রশংসা করেন ইউএনও মাহবুব আলম মাহবুর।

Manual2 Ad Code

সভায় বক্তারা বলেন, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন তার সহধর্মিণী জাহানারা কাঞ্চনকে সড়ক দুর্ঘটনায় হারানোর শোককে শক্তিতে পরিণত করে নিরাপদ সড়ক চাই সামাজিক আন্দোলন গড়ে তোলেন। সড়ক দুর্ঘটনা নিছক নিয়তি নয়; এটি একটি মানবসৃষ্ট বিপর্যয়। এই বিপর্যয় থেকে মানুষকে রক্ষা করতে ১৯৯৩ সালের ১ ডিসেম্বর ‘নিরাপদ সড়ক চাই’ সামাজিক আন্দোলনের সূচনা হয়। আজ থেকে ১০ বছর আগে জাতীয় সামাজিক সংগঠনের স্বীকৃতি পায় ইলিয়াস কাঞ্চন প্রতিষ্ঠিত এই স্বেচ্ছাসেবি এই সংগঠনটি।

Manual1 Ad Code

বক্তারা আরও বলেন, নিসচার কার্যক্রম কারও বিরুদ্ধে নয়; এটি একটি সামাজিক আন্দোলন। সমাজের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে সংগঠনটি নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। সবার সহযোগিতায় বাংলাদেশকে সড়ক দুর্ঘটনামুক্ত করতে নিসচার নেতাকর্মীরা অঙ্গীকারবদ্ধ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews