বড়লেখায় দুর্গোৎসবে জনদুর্ভোগ নিরসনে টানা ছয়দিন থেকে সড়কে নিসচা ও প্রশাসনের যৌথ কর্মসূচি অব্যাহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় দুর্গোৎসবে জনদুর্ভোগ নিরসনে টানা ছয়দিন থেকে সড়কে নিসচা ও প্রশাসনের যৌথ কর্মসূচি অব্যাহত প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষকে নিয়েই দেশটাকে গড়তে চান -এমপি জহরত চৌধুরী জুড়ীতে পশ্চিম জুড়ী ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিরাজুল ইসলামের পূজামণ্ডপ পরিদর্শন বিরল ছবি তুলে ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার পুরস্কার জিতলেন কুলাউড়ার কুতুব উদ্দিন বড়লেখা-জুড়ীতে ৩ দিনের সফরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহরত চৌধুরী ফুলবাড়ীতে জেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় মৌলভীবাজারের সাদিয়ার কৃতিত্ব সুনামগ‌ঞ্জের মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম দেশে সবচেয়ে বেশি দুর্নীতি হয় স্বাস্খ্যখাতে- এম নাসের রহমান এমপি জুড়ীতে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত ভূয়াই বাজার, পাশাপাশি মসজিদ ও দুর্গামণ্ডপ

বড়লেখায় দুর্গোৎসবে জনদুর্ভোগ নিরসনে টানা ছয়দিন থেকে সড়কে নিসচা ও প্রশাসনের যৌথ কর্মসূচি অব্যাহত

  • মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধিঃ

শারদীয় দুর্গোৎসবে ঘরমুখো মানুষ ও দর্শনার্থীদের যাতায়াত নিরাপদ, নির্বিঘ্ন এবং যানজটমুক্ত রাখতে বিশেষ কর্মসূচি নিয়ে সড়কে নেমেছে স্থানীয় প্রশাসন ওজাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) বড়লেখা উপজেলা শাখা।

Manual5 Ad Code

দুর্গাপূজার মহাষষ্ঠীর আগের দিন থেকে শুরু করে মঙ্গলবার (২০ অক্টোবর) নবমী পর্যন্ত টানা ছয় দিনব্যাপী সড়কে এই যৌথ সচেতনতামূলক ও ট্রাফিক নিয়ন্ত্রণ কর্মসূচি পালিত হচ্ছে এবং আগামীকাল বিজয়া দশমী ও পরবর্তী সময় পর্যন্ত এই বিশেষ কার্যক্রম পরিচালনা করা হবে।

Manual4 Ad Code

সরেজমিনে দেখা গেছে, উৎসবের দিনগুলোতে সড়কে অতিরিক্ত যানবাহনের চাপ এবং দর্শনার্থীদের ভিড়ের কারণে সৃষ্ট জনদুর্ভোগ ও ট্রাফিক জ্যাম নিরসনে নিসচার একঝাঁক স্বেচ্ছাসেবী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা একযোগে কাজ করছেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও পূজামণ্ডপ সংলগ্ন সড়কে নিসচা কর্মীরা ট্রাফিক পুলিশ ও শৃঙ্খলা বাহিনীকে যান চলাচলে সহায়তা করছেন। একই সাথে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং ফিটনেসবিহীন যান চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ও মনিটরিং টিম সক্রিয় রয়েছে।

Manual3 Ad Code

এ বিষয়ে নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন বলেন, “দুর্গোৎসবে সড়কে মানুষের চলাচল অনেক বেড়ে যায়। প্রতি বছরের মতো এবারও সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং সড়ক দুর্ঘটনা রোধে আমরা প্রশাসনের সাথে সমন্বয় করে টানা সাত দিন ও পরবর্তী সময়ে মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছি। চালক ও পথচারীদের ট্রাফিক আইন মানতে সচেতন করার পাশাপাশি আমরা মণ্ডপের আশপাশের ট্রাফিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছি।”

ট্রাফিক সার্জেন্ট (ভারপ্রাপ্ত) বিল্লাল হোসেন জানান, “পূজায় সাধারণ মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরণের জনদুর্ভোগ এড়াতে নিসচার এই স্বেচ্ছাসেবী উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। প্রশাসন ও নিসচার যৌথ প্রচেষ্টায় আশা করি উৎসবের দিনগুলোতে সড়ক যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ স্বাভাবিক ও নিরাপদ থাকবে।”

Manual8 Ad Code

কর্মসূচি চলাকালে সড়কে চলাচলকারী সাধারণ যাত্রী ও চালকদের মাঝে সড়ক নিরাপত্তা সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। উৎসবমুখর পরিবেশে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই যাতে মানুষ যাতায়াত করতে পারে, সেজন্য বিজয়া দশমীর পরদিন পর্যন্ত এই যৌথ কার্যক্রম অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছেন নিসচা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

কর্মসূচিতে অংশগ্রহণ করেন ট্রাফিক সার্জেন্ট (ভারপ্রাপ্ত) বিল্লাল হোসেন, ট্রাফিক পুলিশ রুহুল আমিন, মো. সারওয়ার আহমদ, মাহবুব আহমদ, নিসচা সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, অর্থ সম্পাদক এহসান আহমদ, কার্যনির্বাহী সদস্য ফরহাদ আহমদ, জাহাঙ্গীর আলম, রাহেল আহমদ, পৌর ট্রাফিক নুরুল ইসলাম, রাকিব আহমদ ও আদম আলী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews