জুড়ীতে কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ, ভুট্টা-পাট ও আগাম চাষে গুরুত্বারোপ এমপি নাসির উদ্দিন আহমেদ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরল ছবি তুলে ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার পুরস্কার জিতলেন কুলাউড়ার কুতুব উদ্দিন বড়লেখা-জুড়ীতে ৩ দিনের সফরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহরত চৌধুরী ফুলবাড়ীতে জেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় মৌলভীবাজারের সাদিয়ার কৃতিত্ব সুনামগ‌ঞ্জের মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম দেশে সবচেয়ে বেশি দুর্নীতি হয় স্বাস্খ্যখাতে- এম নাসের রহমান এমপি জুড়ীতে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত ভূয়াই বাজার, পাশাপাশি মসজিদ ও দুর্গামণ্ডপ জুড়ীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মিঠু জুড়ীতে যুবকদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ শেষে সরকারি সহযোগিতার আশ্বাস এমপি মিঠুর প্রশিক্ষণার্থীদের ২৮টি সেলাই মেশিন দেওয়ার ঘোষণা, বায়োগ্যাস ব্যবহারে গুরুত্বারোপ জুড়ীতে কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ, ভুট্টা-পাট ও আগাম চাষে গুরুত্বারোপ এমপি নাসির উদ্দিন আহমেদ

জুড়ীতে কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ, ভুট্টা-পাট ও আগাম চাষে গুরুত্বারোপ এমপি নাসির উদ্দিন আহমেদ

  • সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
আল আমিন আহমদ, জুড়ী প্রতিনিধি ::
আল আমিন আহমদ, জুড়ী প্রতিনিধি ::

Manual2 Ad Code

মৌলভীবাজারের জুড়ীতে বন্যা-পরবর্তী কৃষি পুনর্বাসন ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি অ্যাসিসট্যান্স প্রজেক্টের (ফ্রিপ) আওতায় একটি ট্রাক্টর ও চারটি এলএলপি পানির পাম্প বিতরণ করা হয়।
রোববার (১৮ অক্টোবর) মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু।
প্রধান অতিথির বক্তব্যে এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, “হাকালুকি হাওরসহ জুড়ী ও আশপাশের এলাকার কৃষকদের কৃষি উৎপাদন বাড়াতে প্রচলিত চাষাবাদের পাশাপাশি ভুট্টা ও পাট চাষে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে আবহাওয়া ও জমির উপযোগিতা বিবেচনায় নিয়ে আগাম চাষাবাদের দিকে নজর দিতে হবে। সঠিক সময়ে ফসল আবাদ করতে পারলে কৃষকের উৎপাদন ও আয় বাড়ানোর সুযোগ তৈরি হবে।”
তিনি বলেন, কৃষি দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাই কৃষিকে আধুনিকায়ন, কৃষি যান্ত্রিকীকরণ এবং সেচসুবিধা সম্প্রসারণের মাধ্যমে উৎপাদন খরচ কমিয়ে কৃষকের লাভ বাড়াতে হবে। হাকালুকি হাওর ও আশপাশের এলাকার জমির প্রকৃতি, মাটির উর্বরতা এবং আবহাওয়া বিবেচনায় কৃষকদের উপযোগী ফসল নির্বাচন করতে হবে।
পাট চাষের গুরুত্ব তুলে ধরে এমপি মিঠু বলেন, পাট আমাদের ঐতিহ্যবাহী অর্থকরী ফসল। পরিবেশদূষণ কমাতে পলিথিন ও প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানো প্রয়োজন। এ জন্য কৃষকদের পাট চাষে উৎসাহিত করার পাশাপাশি বাজারে পলিথিনের বিকল্প হিসেবে পাটের ব্যাগ ও অন্যান্য পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে। তিনি সবাইকে পরিবেশবান্ধব পণ্য ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি ও কৃষকের উন্নয়নকে গুরুত্ব দিচ্ছেন। কৃষকদের উৎপাদনমুখী কাজে উৎসাহিত করতে হবে, যাতে তাঁরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অধিক ফসল উৎপাদন করতে পারেন। সরকারের কৃষিবান্ধব উদ্যোগের সুফল প্রকৃত কৃষকদের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোয়ার্দার আসিফ ইকবাল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এ বি এম জহুরুল ইসলাম, সংসদ সদস্যের সহধর্মিণী ফৌজিয়া আহমেদ ও কন্যা ফাতেমা বিনতে আহমেদ সানজিদা।
এ ছাড়া উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি দেওয়ান আইনুল হক মিনু, উপজেলা বিএনপির সহসভাপতি ও গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম এবং পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলামসহ স্থানীয় কৃষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে ফ্রিপ প্রকল্পের আওতায় গোয়ালবাড়ী ইউনিয়নের জালালপুর ফ্রিপ কৃষক গ্রুপকে একটি ট্রাক্টর দেওয়া হয়। পাশাপাশি চারটি কৃষক গ্রুপের মধ্যে চারটি এলএলপি পানির পাম্প বিতরণ করা হয়। পাম্পগুলো পেয়েছে জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও ফ্রিপ কৃষক গ্রুপ, পূর্বজুড়ী ইউনিয়নের পশ্চিম বড় ধামাই মোড় ফ্রিপ কৃষক গ্রুপ, সাগরনাল ইউনিয়নের হোসেনাবাদ ফ্রিপ কৃষক গ্রুপ এবং ফুলতলা ইউনিয়নের দক্ষিণ সাগরনাল ফ্রিপ কৃষক গ্রুপ।
কৃষি যন্ত্রপাতি বিতরণের ফলে সংশ্লিষ্ট কৃষক গ্রুপগুলোর চাষাবাদ ও সেচকাজ সহজ হবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, চাষাবাদের খরচ কমানো এবং কৃষকদের আর্থিকভাবে লাভবান হওয়ার পথ আরও সুগম হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews