বিরল ছবি তুলে ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার পুরস্কার জিতলেন কুলাউড়ার কুতুব উদ্দিন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরল ছবি তুলে ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার পুরস্কার জিতলেন কুলাউড়ার কুতুব উদ্দিন বড়লেখা-জুড়ীতে ৩ দিনের সফরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহরত চৌধুরী ফুলবাড়ীতে জেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় মৌলভীবাজারের সাদিয়ার কৃতিত্ব সুনামগ‌ঞ্জের মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম দেশে সবচেয়ে বেশি দুর্নীতি হয় স্বাস্খ্যখাতে- এম নাসের রহমান এমপি জুড়ীতে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত ভূয়াই বাজার, পাশাপাশি মসজিদ ও দুর্গামণ্ডপ জুড়ীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মিঠু জুড়ীতে যুবকদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ শেষে সরকারি সহযোগিতার আশ্বাস এমপি মিঠুর প্রশিক্ষণার্থীদের ২৮টি সেলাই মেশিন দেওয়ার ঘোষণা, বায়োগ্যাস ব্যবহারে গুরুত্বারোপ জুড়ীতে কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ, ভুট্টা-পাট ও আগাম চাষে গুরুত্বারোপ এমপি নাসির উদ্দিন আহমেদ

বিরল ছবি তুলে ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার পুরস্কার জিতলেন কুলাউড়ার কুতুব উদ্দিন

  • সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

Manual2 Ad Code

আবদুল আহাদ, এইবেলা ::

বিরল ছবি তুলে ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কুতুব উদ্দিন। তিনি উপজেলার জয়চন্ডী ইউনিয়নের দূর্গাপুর বাংলাবাড়ির আবু মোহাম্মদের ছোট ভাই। কুতুব উদ্দিন দীর্ঘদিন থেকে যুক্তরাজ্যের ইংল্যান্ডের পশ্চিম সাসেক্সে বসবাস করে আসছেন।

Manual1 Ad Code

জানা যায়, লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম প্রতি বছর ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার প্রতিযোগিতার আয়োজন করে। আয়োজিত এই প্রতিযোগিতায় বিশ্বের নানা প্রান্তের আলোকচিত্রীরা তাঁদের তোলা অসাধারণ সব ছবি জমা দেন ওই ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে। সারা বিশ্ব থেকে জমা দেওয়া ছবিগুলোর মধ্য থেকে ২০২৬ সালে ১৯ জন আলোকচিত্রী বিজয়ী হয়েছেন। তাদের মধ্যে একজন হচ্ছেন কতুব উদ্দিন।

Manual8 Ad Code

এবারের পুরস্কারজয়ী ছবিগুলোর মধ্য থেকে প্রাণীদের গোপন জগতের ছবি পৃথিবীর আলোকচিত্রীদের মধ্য থেকে বাংলাদেশের কুতুব উদ্দিন এর ছবিটি ১৯ নাম্বারে স্থান করে নিয়েছে।

Manual7 Ad Code

কুতুব উদ্দিনের এই আলোকচিত্রীর কাজের বিষয় ছিলো স্লাইম মোল্ড। এরা এমন একধরনের জীব, যাদের অনেককে খালি চোখে প্রায় দেখাই যায় না। অথচ উপযুক্ত পরিবেশে এদের শরীরে তৈরি হয় নানা রকম গঠন, আকৃতি ও রঙের সমাহার।
স্লাইম মোল্ডের ফলধারী কাঠামো কখনো মাত্র এক থেকে দুই মিলিমিটার উঁচু হয়। এত ছোট কোনো গঠনকে সাধারণ ক্যামেরায় স্পষ্ট করে তোলা কঠিন। তাই এ ধরনের ছবি তুলতে প্রয়োজন বিশেষ আলোকচিত্রের কৌশল, ধৈর্য এবং খুব সূক্ষ্মভাবে বিষয়টি পর্যবেক্ষণ করার ক্ষমতা। তিনি ছবির মাধ্যমে সেই জগৎকেই সামনে নিয়ে আসেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews