কুলাউড়ায় নিখোঁজ জুবায়েরের মরদেহ রেললাইনের পাশ থেকে উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখা সদর ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী গনীর নেতাকর্মীর বহর নিয়ে জেলার কর্মসূচিতে অংশগ্রহণ বড়লেখায় জাতীয় সমবায় দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজারে সত্য উদঘাটন ও ন্যায় বিচারের দাবিতে মাসুদ কাউন্সিলরের মেয়ের সংবাদ সম্মেলন ছাতক উপ‌জেলা : ভাতগাঁও ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়নে গড়তে চেয়ারম্যান প্রার্থী হতে চান : এসএম ছমরু মিয়া কমলগঞ্জে অনুষ্ঠিত হলো ‘শমশেরনগর আল্ট্রা সিজন-৩ ম্যারাথন প্রতিযোগিতা কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’ বিগত আমলে জিয়ার আদর্শ মুছে ফেলার ষড়যন্ত্র হয়েছে : এমপি লুনা এক নৃত্যের যাদুকর দূর্জয় বড়লেখায় মিথ্যা মামলায় ১৪ বছর হয়রানি, বাদিসহ ১২ জনের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা শ্রীমঙ্গলে এহসানুল হকসহ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

কুলাউড়ায় নিখোঁজ জুবায়েরের মরদেহ রেললাইনের পাশ থেকে উদ্ধার

  • শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

Manual5 Ad Code
এইবেলা, কুলাউড়া  :: 
ঢাকা থেকে ট্রেনে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার তরুণ জুবায়ের ইসলাম জুবেলের (২৩) মরদেহ ০৯ অক্টোবর শুক্রবার  উদ্ধার করা হয়েছে।  উপজেলার মনু রেলস্টেশন  সংলগ্ন রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জুবায়ের ইসলাম জুবেল উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের উত্তর হিঙ্গাজিয়া গ্রামের বাসিন্দা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ০৬ অক্টোবর সনধ্যা ৬ টায় ঢাকা বিমানবন্দর (এয়ারপোর্ট) রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা নিজ বাড়ি কুলাউড়ার উদ্দেশ্যে একটি ট্রেনে রওনা হয়েছিলেন জুবায়ের। সন্ধ্যা ৬টায় ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে ট্রেনে উঠেন। রাত আনুমানিক ৭টার দিকে ট্রেনটি ভৈরব এলাকা অতিক্রম করার সময় পরিবারের সঙ্গে তাঁর সর্বশেষ কথা হয়। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায় এবং পরিবারের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
যথাসময়ে বাড়ি না পৌঁছায় চরম উৎকণ্ঠায় পড়ে তাঁর পরিবার এবং তাকে খুঁজে পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগের নম্বর দিয়ে আকুতি জানান স্বজনেরা। অবশেষে দীর্ঘ উৎকণ্ঠা ও খোঁজাখুঁজির পর শুক্রবার আনুমানিক ১০ টায় মনু রেলস্টেশনে এলাকায় রেললাইনের পাশে তাঁর মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।  খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না জানান, ধারণা করা হচ্ছে ট্রেন থেকে পড়ে জুবায়েরের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews