কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মিথ্যা মামলায় ১৪ বছর হয়রানি, বাদিসহ ১২ জনের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা শ্রীমঙ্গলে এহসানুল হকসহ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ছাতকে ২১ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ২ : পরোয়ানাভুক্ত আরও ২ আসামি আটক সুনামগ‌ঞ্জে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার কুলাউড়ায় ক্লিনিক মালিক সমিতির নতুন কমিটি জায়ফরনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু

কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

  • বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

Manual7 Ad Code
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। পরিদর্শনের সময় তাঁর সাথে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব),   যুগ্ম সচিব দেবজিত সিংহ, উপসচিব বিজন কুমার সিংহ, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার, জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, উপজেলা বিএনপির আহবায়ক অলি আহমদ খান, যুগ্ম আহবায়ক মো: আবুল হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদ এর সভাপতি শ্যামল চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ, বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে তিনি আদমপুর সার্বজনীন পূজামণ্ডপ, কমলগঞ্জ ও মুন্সীবাজার সার্বজনীন পূজা মণ্ডপে যান এবং সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে মন্ত্রী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে তাদের উৎসব উদযাপন করতে পারে, সে লক্ষ্যে সরকার ও আমাদের দল সতত সচেষ্ট রয়েছে।সম্প্রীতি অক্ষুণ্ণ রেখে উৎসব উদযাপনে সবাইকে একসাথে কাজ করার আহ্বান।
  স্থানীয় পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews