সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত

  • শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

Manual8 Ad Code

আনোয়ার হো‌সেন র‌নি, ​ছাতক প্রতিনিধি:

সিলেট নগরীর প্রাণকেন্দ্র ও অন্যতম বাণিজ্যিক কেন্দ্র  আম্বরখানায় অবস্থিত ঐতিহ্যবাহী বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির দ্বিবার্ষিক (২০২৬-২০২৮) নির্বাচন সফল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করা হয়েছে।

আয়োজিত এ নির্বাচনে সর্বসম্মতিক্রমে ও ব্যবসায়ীদের বিপুল সমর্থনের ভিত্তিতে সভাপতি পদে বিশিষ্ট ব্যবসায়ী শেখ আব্দুল লতিফ এবং সাধারণ সম্পাদক পদে বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী বিএন‌পি নেতা মোঃ আব্দুল মুক্তাদির (আলমগীর) নবনির্বাচিত হয়েছেন।

Manual4 Ad Code

​নির্বাচনকে কেন্দ্র করে বিগত কয়েক দিন ধরেই বরকতিয়া সুপার মার্কেট এলাকা জুড়ে ছিল উৎসবমুখর আবহাওয়া। মার্কেটের সাধারণ ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং পারস্পরিক সৌহার্দ্যের মধ্য দিয়ে এ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়।

Manual7 Ad Code

ফলাফল ঘোষণার পর পরই বিজয়ী প্রসেস ও নবনির্বাচিত নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেন মার্কেটের ব্যবসায়ী, দোকান মালিক ও শুভানুধ্যায়ীরা।

​নবনির্বাচিত সভাপতি শেখ আব্দুল লতিফ এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মুক্তাদির (আলমগীর)-কে সিলেটের সর্বস্তরের ব্যবসায়ী মহল ও বিশিষ্ট ব্যক্তিবর্গের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

Manual8 Ad Code

শুভেচ্ছা বার্তায় জা‌নি‌য়ে‌ছেন ছাতক প্রেসক্লা‌বের সাধা‌রন সম্পাদক আনোয়ার হো‌সেন র‌নিসহ সিলেটের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, “বরকতিয়া সুপার মার্কেট সিলেটের একটি গুরুত্বপূর্ণ ব্যবসা কেন্দ্র। অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ নেতৃত্বের হাতে মার্কেটের দায়িত্ব অর্পিত হওয়ায় এটি ব্যবসায়ীদের কল্যাণে নতুন দিগন্তের উন্মোচন করবে।”

​মার্কেটের সাধারণ ব্যবসায়ীরা আশা প্রকাশ করেন যে, নবনির্বাচিত নেতৃত্বের সুদৃঢ়, অভিজ্ঞ ও দূরদর্শী পরিচালনায় বরকতিয়া সুপার মার্কেটের ব্যবসায়ীদের ঐক্য, কল্যাণ ও সার্বিক উন্নয়ন আরও এক ধাপ এগিয়ে যাবে। বিগত দিনের মতো আগামীতেও এ কমিটি ব্যবসায়ীদের যে কোনো সংকট ও সমস্যায় পাশে থাকবে বলে তারা গভীর বিশ্বাস ব্যক্ত করেন।

​বিশেষ করে, বর্তমান প্রতিযোগিতামূলক বাজারের সাথে তাল মিলিয়ে ব্যবসা পরিচালনায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদান, ব্যবসায়ীদের ন্যায্য অধিকার ও স্বার্থ সংরক্ষণ, এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে নবনির্বাচিত কমিটি নিরলসভাবে কাজ করে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়। এ ছাড়া মার্কেটের সার্বিক সিকিউরিটি ও পরিবেশের আধুনিকায়ন, গ্রাহক সেবার মান বৃদ্ধি এবং ক্রেতা- বিক্রেতাদের জন্য একটি স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ কেনাকাটার পরিবেশ নিশ্চিতে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে জানান সাধারণ ব্যবসায়ীরা।

Manual6 Ad Code

​সংবর্ধনা ও অভিনন্দন প্রদানকালে নবনির্বাচিত সভাপতি শেখ আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মুক্তাদির (আলমগীর) মার্কেটের সকল ব্যবসায়ীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বলেন, “ব্যবসায়ীরা আমাদের ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, আমরা তার সর্বোচ্চ মর্যাদা দেওয়ার চেষ্টা করব। বরকতিয়া সুপার মার্কেটকে একটি আদর্শ ও আধুনিক ব্যবসা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে আমরা সকলের পরামর্শ ও সহযোগিতা কামনা করছি।”

​নতুন মেয়াদে দায়িত্ব গ্রহণকারী এ কমিটির আগামী ২ বছরের সফলতা, সার্বিক সমৃদ্ধি এবং তাদের উত্তরোত্তর অগ্রগতি কামনা করেছেন সিলেট ব্যবসায়ী ঐক্য পরিষদসহ বিভিন্ন বাণিজ্য প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট সকল মহল।###

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews