একটি ভুল এসএমএস : রাতের ট্রেন যাত্রীদের ৩ ঘন্টার ভোগান্তি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকের দু’টি গরু চুরি কমলগঞ্জে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অনিয়মের দায়ে ২০ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন গরু চুরি নিয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে কমলগঞ্জে এমপি হাজি মুজিবের সাথে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় ছাতকে ৪৮ ঘণ্টায় ২০ কোটি টাকার বালু লুটের অভিযোগ একটি ভুল এসএমএস : রাতের ট্রেন যাত্রীদের ৩ ঘন্টার ভোগান্তি বড়লেখায় দুই যুবলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার ওসসানীনগরে জামায়াতে ইসলামী যুব বিভাগের ইউনিয়ন সম্মেলন সিলেট-সুনামগঞ্জ সড়কে সবজিবাহী ডিআই ট্রাক ছিনতাইয়ের অভিযোগ

একটি ভুল এসএমএস : রাতের ট্রেন যাত্রীদের ৩ ঘন্টার ভোগান্তি

  • রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

Manual5 Ad Code
এইবেলা, কুলাউড়া  ::
বাংলাদেশ রেলওয়ের ভুল মেসেজের কারণে ০৩ অক্টোবর শনিবার রাত ১০টায় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী উদয়ন এক্সপ্রেসের (৭২৪) যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। ৩ ঘন্টা কুলাউড়া স্টেশনে অনাকাঙ্খিত যাত্রা বিরতি করতে হয়। রাত দেড়টায়  সিলেট থেকে ছেড়ে আসা ৭৪০ উপবন এক্সপ্রেস কুলাউড়া পৌছার পর রাত আনুমানিক ২টায়  উদয়ন এক্সপ্রেস চট্রগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।
 
জানা যায়, রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের মোবাইলে ও অনলাইনে মেসেজ দিয়ে জানিয়েছিল যে সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখী উদয়ন এক্সপ্রেস (৭২৪) নির্ধারিত রাত ১০টার পরিবর্তে রাত ১১টায় যাত্রা শুরু করবে। এই বার্তা পেয়ে অনেক যাত্রী রাত ১১টার কথা ভেবে সিলেট স্টেশনের বাইরে চলে যান এবং অপেক্ষা করতে থাকেন। কিন্তু বাস্তবে ট্রেনটি কোনো পরিবর্তন ছাড়াই নির্ধারিত রাত ১০টায়ই সিলেট স্টেশন ছেড়ে চলে যায়। এর ফলে এসএমএস পাওয়া অসংখ্য যাত্রী ট্রেনটি ধরতে ব্যর্থ হন।
এসময় যাত্রীরা ক্ষুব্দ হয়ে উঠলে সিলেট স্টেশনে ট্রেন মিস করা এই যাত্রীদের ভোগান্তি কমাতে বিশেষ ব্যবস্থা নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। তাদের জানানো হয়, সিলেট থেকে ছেড়ে যাওয়া পরবর্তী ঢাকাগামী উপবন এক্সপ্রেস (৭৪০) ট্রেনের মাধ্যমে ওই যাত্রীদের কুলাউড়া জংশন স্টেশনে নিয়ে উদয়ন এক্সপ্রেস তুলে দেয়া হবে।
এদিকে রাত ১১টা ১৪ মিনিটে উদয়ন এক্সপ্রেস ট্রেনটি কুলাউড়া জংশন স্টেশনে প্রবেশ করে। কুলাউড়া স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, উপবন এক্সপ্রেসে করে সিলেট থেকে আটকে পড়া যাত্রীরা কুলাউড়ায় পৌঁছানোর পর উদয়ন এক্সপ্রেসটি আনুমানিক রাত ২ টায় কুলাউড়া স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।
অন্যদিকে রেলওয়ের এমন খামখেয়ালিপনা ও ভুল মেসেজের কারণে সিলেট স্টেশনে আটকা পড়া যাত্রীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। ভুক্তভোগী যাত্রীদের অভিযোগ, “রেলওয়ে নিজেই ভুল মেসেজ দিয়ে আমাদের চরম হয়রানির মধ্যে ফেলল। এখন মাঝরাতে অন্য ট্রেনে করে কুলাউড়া এসে উদয়ন ধরতে হয়েছে। এমন খামখেয়ালিপনা ও ভোগান্তির দায় কে নেবে?”
কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমদ ট্রেন যাত্রার এমন ভোগান্তির সত্যতা নিশ্চিত করেন।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!