কমলগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপন ও চারা বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা কুড়িগ্রামে নিজ শোয়ার ঘর থেকে কলেজ ছাত্রের ঝু ল ন্ত লা শ উদ্ধার  কমলগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপন ও চারা বিতরণ কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ অদৃশ্য বস্তু নিয়ে নাটকীয়তায় কোটি টাকা হাতবদল :রাজনগরে প্রতারক চক্রের ৪ জন গ্রেফতার হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট : জনদূর্ভোগ চরমে দৈনিক ‘প্রতিদিনের বাংলাদেশ’ পত্রিকার কুয়েত প্রতিনিধি হলেন সাংবাদিক লুৎফুর রহমান বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত- প্রতিমন্ত্রী মীর শাহে আলম আত্রাইয়ে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত ত্রয়োদশ জাতীয় সংসদের ডাক টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক

কমলগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপন ও চারা বিতরণ

  • বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে নির্বাচনী ইশতেহার-২০২৬ এ বর্ণিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বিশেষ উদ্যোগে পল্লী সবুজায়ন কর্মসুচির আওতায় শতাধিক গ্রাহকের মধ্যে বৃক্ষের চারা বিতরণ রোপন কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে গত বুধবার বিকেলে পল্লী সঞ্চয় ব্যাংক কমলগঞ্জ শাখা কার্যালয়ের সামনে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি ব্যাংক থেকে ঋণ গ্রহণকারী গ্রাহকদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পল্লী সঞ্চয় ব্যাংক কমলগঞ্জ শাখার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপন ও চারা বিতরণ কর্মসুচির উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ তালুকদার।

Manual4 Ad Code

এ সময় পল্লী সঞ্চয় ব্যাংক কমলগঞ্জ শাখার শাখা ব্যবস্থাপক মো: হারুনুর রশীদসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও ঋণগ্রহীতা গ্রাহকরা উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ তালুকদার বলেন, বৃক্ষ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু সরকারি উদ্যোগে নয়, সমাজের প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণের মাধ্যমে একদিকে যেমন পরিবেশের সুরক্ষা হবে, অন্যদিকে এসব গাছ ভবিষ্যতে পরিবার ও সমাজের অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখতে পারে। পল্লী সঞ্চয় ব্যাংকের এ ধরনের উদ্যোগকে তিনি পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।##

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!