কমলগঞ্জের দেওছড়া চা বাগানে ক্ষুব্দ শ্রমিকদের প্রতিবাদ ও বিক্ষোভ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু বড়লেখা নারীশিক্ষা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির কর্মীসভা জুড়ীতে চা শ্রমিক ও অসচ্ছল পরিবারের পাশে প্রচেষ্টা, বিতরণ হলো গরু ও সেলাই মেশিন কুলাউড়ার মাজহারুল ইসলাম সিলেট বিভাগীয় পর্যায়ে গুণী শিক্ষক মনোনীত খাদিমপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র ত্রি-বার্ষিক নির্বাচন : সভাপতি নজরুল সাধারণ সম্পাদক মহসিন কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জের দেওছড়া চা বাগানে ক্ষুব্দ শ্রমিকদের প্রতিবাদ ও বিক্ষোভ কুলাউড়ায় পুকুরে থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার  বাংলাদেশে ইতালীয়দের অবদান ও ঐতিহাসিক স্বীকৃতি

কমলগঞ্জের দেওছড়া চা বাগানে ক্ষুব্দ শ্রমিকদের প্রতিবাদ ও বিক্ষোভ

  • সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual5 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডানকান ব্রাদার্স শমশেরনগর এর ফাঁড়ি দেওছড়া চা বাগানের টিলা থেকে কাঁচা পাতা চুরি করে নেওয়ার সময় বাঁধা দেয়ায় চুর চক্রের হামলায় চা বাগানের পাহারাদার আহত হন। আহত রামরাজ গৌড়কে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এঘটনায় ক্ষুব্ধ চা শ্রমিকরা চুর ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত চা বাগানে বিক্ষোভ ও প্রতিবাদ করেন। সোমবার ভোর রাতে দেওছড়া চা বাগানে এঘটনা ঘটে।

চা শ্রমিকরা জানান, দেওছড়া চা বাগানের বিভিন্ন সেকশনের টিলা থেকে পার্শ্ববর্তী বস্তির কতিপয় চোর চক্র অবৈধভাবে বাগানে প্রবেশ করে কাঁচা চা পাতা কেটে পাচার করে। ফলে চা বাগানের নারী শ্রমিকরা পাতি উত্তোলনের সময় টিলায় গিয়ে চা গাছে পাতি না পেয়ে ফিরে আসেন। এতে চা শিল্প ও শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সোমবার ভোরে পার্শ্ববর্তী বস্তির লোকমান মিয়া, তাহির মিয়া, সালমান মিয়াসহ কতিপয় চা পাতা চোর চক্র দেশিয় অস্ত্র নিয়ে দেওছড়া বাগানে চা পাতা তুলে কয়েকটি বস্তা ভর্তি করে নিয়ে যাওয়ার সময় বাগানের পাহারাদার বাঁধা দেন। এসময়ে চোর দল হামলা করলে পাহারাদার রামরাজ গৌড় রাজু (৪৫) গুরুতর আহত হন। আহত রামরাজকে ক্যামেলিয়া হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

Manual7 Ad Code

এঘটনায় ক্ষুব্দ চা শ্রমিকরা অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সোমবার সকাল থেকে দেওছড়া চা বাগানে বিক্ষোভ ও প্রতিবাদ করেন। দেওছড়া কালিমন্দির সংলগ্ন মাঠে বাগান পঞ্চায়েত সভাপতি শংকর রবিদাসের সভাপতিত্বে ও লছমি মাদ্রাজির পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শমশেরনগর চা বাগান ব্যবস্থাপক কামরুল জামান, ইউপি সদস্য ইয়াকুব মিয়া, মোহনলাল রবিদাস, নমিতা সিং, বাগান পঞ্চায়েত সম্পাদক লক্ষ্মীনারায়ন রবিদাস, লছমি রানী রবিদাস, দিলিপ নাইডু প্রমুখ।

Manual7 Ad Code

সভায় বক্তারা বলেন, চা পাতা চুর চক্র ও হামলাকারীর বিরুদ্ধে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও চেয়ারম্যান মেম্বারদের নিয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে চা বাগান দিয়ে বস্তির রাস্তা বন্ধ করে দেওয়া হবে। এক সপ্তাহের মধ্যে হামলাকারী ও চোর চক্রের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা না হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

Manual6 Ad Code

এ ব্যাপারে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় চা বাগান কর্তৃপক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার পর পরই আমরা সরেজমিনে পরিদর্শন করেছি। আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছে এবং এই ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!