খাদিমপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র ত্রি-বার্ষিক নির্বাচন : সভাপতি নজরুল সাধারণ সম্পাদক মহসিন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু বড়লেখা নারীশিক্ষা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির কর্মীসভা জুড়ীতে চা শ্রমিক ও অসচ্ছল পরিবারের পাশে প্রচেষ্টা, বিতরণ হলো গরু ও সেলাই মেশিন কুলাউড়ার মাজহারুল ইসলাম সিলেট বিভাগীয় পর্যায়ে গুণী শিক্ষক মনোনীত খাদিমপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র ত্রি-বার্ষিক নির্বাচন : সভাপতি নজরুল সাধারণ সম্পাদক মহসিন কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জের দেওছড়া চা বাগানে ক্ষুব্দ শ্রমিকদের প্রতিবাদ ও বিক্ষোভ কুলাউড়ায় পুকুরে থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার  বাংলাদেশে ইতালীয়দের অবদান ও ঐতিহাসিক স্বীকৃতি

খাদিমপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র ত্রি-বার্ষিক নির্বাচন : সভাপতি নজরুল সাধারণ সম্পাদক মহসিন

  • সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

Manual2 Ad Code
ওসমানীনগর প্রতিনিধি ::
সিলেটের ওসমানীনগর উপজেলার ঐতিহ্যবাহী খাদিমপুর গ্রামের ইউকে প্রবাসীদের সংগঠন ‘খাদিমপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস পার্কে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। কমিটির নির্বাচিত নেতৃবৃন্দরা হলেন,  সভাপতি মোহাম্মদ নুরুল হক নজরুল, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসাইন, সহ-সভাপতি লিলু মিয়া, সাধারণ সম্পাদক মহসিন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক কওছর আলী, কোষাধ্যক্ষ সামাদ আলী, সহ-কোষাধ্যক্ষ ফয়সল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ ছায়েদ আহমদ, প্রচার বিষয়ক সম্পাদক ফরহাদ আহমদ মিয়া,  কার্যকরী সদস্য মখদ্দুছ মিয়া, আজিজুর আলী, মোহাম্মদ সারুক মিয়া, মোহাম্মদ সাজ্জাদুর রহমান, মোহাম্মদ আমিনুর রহমান।
নির্বাচনে বৃটেনের বিভিন্ন শহর থেকে সংগঠনের ট্রাস্টি ও গ্রামের গন‍্যমান‍্য ব‍্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব হীরা মিয়া, আলহাজ্ব ছুফি মিয়া, আলহাজ্ব  কাপ্তান মিয়া, আলহাজ্ব নুরুল হক নুর আলী, আলহাজ্ব হারুনুর রশীদ চৌধুরী, আলহাজ্ব আনছারুল হক, আলহাজ্ব সোনা মিয়া, মৌলানা গোলাম কিবরিয়া, দবির আহমেদ, আছাব উদ্দিন, কামাল মিয়া, আমির ইসলাম সিতু, ফয়ছল আলী, সুজাউর রহমান সুজা, শাহিন  মিয়া, নজমুল হক, কিরন আলী, এনাম কিবরিয়া, সুবেল আহমেদ ও শাহ বদরুল প্রমুখ।
উল্লেখ‍্য, গত ১১ আগষ্ট মোহাম্মদ নুরুল হক নজরুলের নেতৃত্বে একটি পূর্ণ প‍্যানেল নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র জমা দেন। নির্বাচন কমিশন গত ১৭ই আগষ্ট  মনোনয়নপত্র যাচাইবাছাই করে সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। একটিমাত্র প‍্যানেল মনোনয়নপত্র জমা দেওয়ায় পূর্ব নির্ধারিত ২০শে সেপ্টেম্বর রোজ রবিবার বিকাল ৬ ঘটিকায় পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস পার্কে প্রধান নির্বাচন কমিশনার শামীম উদ্দিন, নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুল কাহার লিটন ও নির্বাচন কমিশনার পিয়ার আলী উক্ত প‍্যানেলকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করেন ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!