জুড়ীতে চা শ্রমিক ও অসচ্ছল পরিবারের পাশে প্রচেষ্টা, বিতরণ হলো গরু ও সেলাই মেশিন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু বড়লেখা নারীশিক্ষা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির কর্মীসভা জুড়ীতে চা শ্রমিক ও অসচ্ছল পরিবারের পাশে প্রচেষ্টা, বিতরণ হলো গরু ও সেলাই মেশিন কুলাউড়ার মাজহারুল ইসলাম সিলেট বিভাগীয় পর্যায়ে গুণী শিক্ষক মনোনীত খাদিমপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র ত্রি-বার্ষিক নির্বাচন : সভাপতি নজরুল সাধারণ সম্পাদক মহসিন কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জের দেওছড়া চা বাগানে ক্ষুব্দ শ্রমিকদের প্রতিবাদ ও বিক্ষোভ কুলাউড়ায় পুকুরে থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার  বাংলাদেশে ইতালীয়দের অবদান ও ঐতিহাসিক স্বীকৃতি

জুড়ীতে চা শ্রমিক ও অসচ্ছল পরিবারের পাশে প্রচেষ্টা, বিতরণ হলো গরু ও সেলাই মেশিন

  • সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

Manual6 Ad Code

জুড়ী প্রতিনিধি:: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় চা বাগান শ্রমিক, তাদের পোষ্য ও প্রকল্প এলাকার অসচ্ছল পরিবারের জীবনমান উন্নয়নে পাঁচটি গরু ও ২০টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার ৮ নম্বর গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে “চা বাগান শ্রমিক/পোষ্য ও প্রকল্প এলাকার অসচ্ছল পরিবারের জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন কার্যক্রম ও সেবা প্রদান” শীর্ষক প্রকল্পের আওতায় এসব গরু ও সেলাই মেশিন বিতরণ করা হয়। স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা প্রচেষ্টা এনজিও এ কার্যক্রম বাস্তবায়ন করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ।
গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি মোঃ আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জুড়ী উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র বর্মা এবং প্রচেষ্টা এনজিও’র নির্বাহী পরিচালক বিমল সরকার।
প্রধান অতিথি নাসির উদ্দিন আহমেদ এমপি বলেন, পিছিয়ে থাকা ও অসচ্ছল পরিবারের জীবনমান উন্নয়নে আয়বর্ধক কর্মকাণ্ডের সুযোগ সৃষ্টি করা জরুরি। গবাদিপশু ও সেলাই মেশিনের মতো উপকরণ সরবরাহের মাধ্যমে উপকারভোগীরা নিজেদের উদ্যোগে আয় করতে পারবেন। এতে তাদের আর্থিক স্বচ্ছলতা বাড়ার পাশাপাশি ধীরে ধীরে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি হবে।
প্রকল্পের আওতায় পাঁচজন উপকারভোগীর মধ্যে গরু বিতরণ করা হয়। গরু পাওয়া উপকারভোগীরা হলেন—বুখলাল মুন্ডা, কালাচান মুন্ডা, রবি মুন্ডা, বিরশা মুন্ডা ও মক্রো মুন্ডা। তারা সবাই গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই জ্বালাই এলাকার বাসিন্দা।
এছাড়া ২০ জন অসচ্ছল পরিবারের সদস্যের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। এসব উপকরণ ব্যবহার করে উপকারভোগীরা আয়বর্ধক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে নিজেদের আর্থিক অবস্থার উন্নয়ন করতে পারবেন বলে জানান সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে গোয়ালবাড়ী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, চা বাগান শ্রমিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রকল্পের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
আয়োজক প্রতিষ্ঠান প্রচেষ্টা এনজিও জানায়, চা বাগান শ্রমিক, তাদের পোষ্য এবং প্রকল্প এলাকার অসচ্ছল পরিবারের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম ও সেবা প্রদান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় প্রয়োজন ও যোগ্যতার ভিত্তিতে উপকারভোগীদের মধ্যে আয়বর্ধক উপকরণ বিতরণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!