কমলগঞ্জে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন গরু চুরি নিয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকের দু’টি গরু চুরি কমলগঞ্জে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অনিয়মের দায়ে ২০ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন গরু চুরি নিয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে কমলগঞ্জে এমপি হাজি মুজিবের সাথে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় ছাতকে ৪৮ ঘণ্টায় ২০ কোটি টাকার বালু লুটের অভিযোগ একটি ভুল এসএমএস : রাতের ট্রেন যাত্রীদের ৩ ঘন্টার ভোগান্তি বড়লেখায় দুই যুবলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার ওসসানীনগরে জামায়াতে ইসলামী যুব বিভাগের ইউনিয়ন সম্মেলন সিলেট-সুনামগঞ্জ সড়কে সবজিবাহী ডিআই ট্রাক ছিনতাইয়ের অভিযোগ

কমলগঞ্জে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন গরু চুরি নিয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ

  • রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual3 Ad Code

চোরাই গরু উদ্ধার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ১০ নম্বর হাজীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য মো. গুলজার আহমদ। সম্প্রতি কমলগঞ্জে গরু চুরি ও গরু চুর আটকের ঘটনা নিয়ে একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানিকর অপপ্রচার চালিয়ে যাচ্ছে। রোববার বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিট কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই প্রতিবাদ জানান।

Manual5 Ad Code

লিখিত বক্তব্যে গুলজার আহমদ বলেন, সম্প্রতি কমলগঞ্জ উপজেলার সুনছড়া থেকে পুলিশ যোগীবিল এলাকার গরুচুর আটক করে। এই গরু চোরকে আটকের পর পুলিশ আদালতে প্রেরণ করে। এই চুরের কাছ থেকে বাস্তবে কমলগঞ্জ থানা পুলিশ কোন বক্তব্য ও তথ্য প্রমাণ প্রকাশ করেনি। অথচ এই ঘটনাকে কেন্দ্র করে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার শুরু করেছে। সমাজে আমাকে হেয়প্রতিপন্ন করতে পারিবারিক শত্রুতার জেরে এই কুচক্রি মহল বিভিন্ন সময়ে আমার বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। কিছু কিছু আইডি ও কিছু ফেক আইডি এসব বিষয়ের প্রকৃত সত্যতা নিশ্চিত না হয়ে ‘আমার বাড়ি থেকে চোরাই গরু উদ্ধার হয়েছে’ এমন শিরোনামে অপপ্রচার শুরু করছে। এতে সমাজে আমার সম্মান ও মানহানি করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমি বিগত প্রায় ১০ বছর ধরে দুই মেয়াদের ইউপি সদস্য হিসাবে অত্যন্ত সুনামের সাথে আমার ওয়ার্ডের অর্পিত দায়িত্ব পালন করে আসছি। নির্বাচিত ইউপি সদস্য হিসাবে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সহিত অর্পিত সকল দায়িত্ব পালন করে আসছি। বিশেষ করে জনগণের জানমাল নিরাপত্তা ও সরকারি সুযোগ সুবিধা প্রাপ্তিতে আমার চেষ্টার কোন ঘাটতি নেই। বর্তমানে আমার বাড়ি থেকে চোরাই গরু উদ্ধারের পরিকল্পিত মিথ্যা অপপ্রচারের বানোয়াট কল্পকাহিনী দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব পোস্ট রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর এসব পোস্ট দ্রুত প্রত্যাহার করা না হলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ ব্যাপারে কমলগঞ্জ থানার ওসি কমর উদ্দীন বলেন, একজন গরু চুরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং তার রিমান্ডও প্রার্থনা করা হয়েছে। তবে কুলাউড়ার হাজীপুরের ইউপি সদস্যের বাড়ি থেকে গরু উদ্ধার বা এ সংক্রান্ত কোন তথ্য নেই।##

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!