বড়লেখায় দুই যুবলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ.লীগ নেতা মনি গ্রেফতার জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু স্বাস্থ্যসবা কার্যক্রমের উদ্বোধন কমলগঞ্জে ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি: প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা কুড়িগ্রামে মন্দিরে চুরি রাধাকৃষ্ণের মূর্তিসহ পূজার সামগ্রী লুট: আটক ৪ কুড়িগ্রামে চিকিৎসকের বিরুদ্ধে ভুয়া ডিগ্রি ব্যবহারের অভিযোগ প্রতারিত হচ্ছেন রোগীরা আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান  ওসমানীনগরে দু’গ্রামবাসীর সংঘর্ষে ওসিসহ আহত ৪ পুলিশ সুনামগ‌ঞ্জের বালু পাথর লুটে বিপন্ন যাদুকাট মরাচেলা ও ধোপাজান নদী

বড়লেখায় দুই যুবলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

  • শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখা পৌরসভা ছাত্রলীগের সভাপতি আলী হোসেন ও উপজেলা যুবলীগ নেতা মুমিনুল হক টনিকে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার আদালতের মাধ্যমে পুলিশ তাদেরকে কারাগারে পাঠিয়েছে।

পুলিশ জানিয়েছে, ছাত্রলীগ নেতা আলী হোসেন (৩০) ২০২৪ সালের জুলাই-আগষ্টে বড়লেখায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী ছাত্রদের ওপর হামলার ঘটনায় ছাত্রসমন্বয়ক আবু হাসানের দায়েরকৃত মামলার এজাহার নামীয় আসামি। প্রায় দেড় বছর আত্মগোপনে থেকে বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন। চলিত বছরের ১৭ ফেব্রুয়ারি হযরত শাহজালাল (রঃ) আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। সম্প্রতি জামিনে বেরিয়ে তিনি সরকার বিরোধী নানা অপতৎপরতায় সক্রিয় হয়ে ওঠেন। আলী হোসেন উপজেলার সুজানগর ইউনিয়নের বাড্ডা গ্রামের ফরিজ আলী ছেলে। শুক্রবার রাতে নিজ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছ।

Manual1 Ad Code

অপরদিকে উপজেলা যুবলীগ নেতা মুমিনুল হক টনি ২০১৫ সালের ৫ জানুয়ারি বিএনপির কালো পতাকা দিবস পালনের প্রস্তুতিকালে অতর্কিত হামলার ঘটনায় গুরুতর আহত পৌর যুবদলের তৎকালিন সহ সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম তাপাদারের ২০২৪ সালের ২৩ আগস্ট থানায় দায়েরকৃত মামলার এজাহার নামীয় আসামি। যুবলীগ নেতা মুমিনুল হক টনি পাখিয়ালা উপজেলা চত্ত্বর এলাকার তুতিউর রহমানের ছেলে। শনিবার সকালে উপজেলার শাহবাজপুর বাজার থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে।

Manual6 Ad Code

ওসি মো. মনিরুজ্জামান খান পৌর ছাত্রলীগের সভাপতি আলী হোসেন ও যুবলীগ নেতা মুমিনুল হক টনিকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, টনি তিনটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। অপরদিকে ছাত্রলীগ নেতা আলী হোসেন জামিনে রেবিয়ে সরকার বিরোধী নানা অপতৎপরতা চালাতে থাকেন। গ্রেফতার দুই আসামিকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!