এইবেলা, কুলাউড়া ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চৌধুরীবাজার জিএস কুতুবশাহ আলিম মাদ্রাসার ১০ম শ্রেণির (টেস্ট পরীক্ষার্থী) মেধাবী শিক্ষার্থী সুনিয়া আক্তার (১৬) বিষাক্ত সাপের কামড়ে ৩০ অক্টোবর শুক্রবার মৃত্যু হয়েছে।
নিহত সুনিয়া আক্তার উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের আব্দুল পুর গ্রামের কুদ্দুছ মিয়া ড্রাইভারের মেয়ে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ২৯ অক্টোবর বৃহস্পতিবার রাতে নিজগৃহে ঘুমন্ত অবস্থায় সুনিয়া আক্তার বিষাক্ত সাপের কামড়ে আহত হন। আশংকাজনক অবস্থায় তাকে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসারত অবস্থায় ৩০ অক্টোবর শুক্রবার ভোর ৫ টায় মৃত্যু হয়।