পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ কুড়িগ্রামে মাতৃ নবজাতক শিশ কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সিলেট–গোবিন্দগঞ্জ সড়কে ২২ কোটি টাকার কাজে ধীরগতি  অনিয়মের অভিযোগ কুলাউড়ায় মাসব্যাপী বানিজ্য মেলা নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ী সমিতি : মেলা বন্ধের দাবিতে জরুরি সভা কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি

পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন

  • মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual6 Ad Code

বড়লেখায় ৯০ টাকা পাওনা পরিশোধের পর কথা কাটাকাটির এক পর্যায়ে চা দোকানি ইমাম উদ্দিনের রডের আঘাতে খুন হয়েছেন টেইলার আলিফ উদ্দিন (৫৫)। ঘটনাটি ঘটেছে উপজেলার শাহবাজপুর বাজারের সায়পুর রেলক্রসিংয়ের পাশে মঙ্গলবার সন্ধ্যা পাঁচটার দিকে। নিহত আলিফ উদ্দিন আতুয়া গ্রামের বাসিন্দা মৃত ওয়াছির আলীর ছেলে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।

Manual8 Ad Code

জানা গেছে, টেইলারিং ব্যবসায়ি আলিফ উদ্দিনের পাশের চা দোকানি সায়পুর গ্রামের বাসিন্দা ইমাম উদ্দিনের ৯০ টাকা পাওনা ছিল। ইমাম উদ্দিন পাওনা টাকা পরিশোধের তাগিদ দিলে আলিফ উদ্দিন টাকা পরিশোধ করেন। ফিরে আসার সময় কথা কাটাকাটির এক পর্যায়ে ইমাম উদ্দিন (২৯) রড দিয়ে আঘাত করলে টেইলার আলিফ উদ্দিন মাটিতে লুটিয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে ঘাতক ইমাম উদ্দিন গা ঢাকা দিয়েছে।

থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে, লাশ উদ্ধার করেছে। পাশাপাশি ঘটনাকারিকে গ্রেফতারেরও চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews