বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন

বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ

  • সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

মৌলভীবাজার জেলা লিগ্যাল এইড কমিটির ২০১তম মাসিক সভা সোমবার বিকেলে বড়লেখা উপজেলা পরিষদ সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা ও উপজেলা লিগ্যাল এইড কমিটির সমন্বয়ে অনুষ্ঠিত মাসিক সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মুহাম্মদ রবিউল আউয়াল।সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা লিগ্যাল এইড অফিসের উচ্চমান সহকারি মোহাম্মদ ইসরাইল আলী।

Manual8 Ad Code

জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মুহাম্মদ রবিউল আউয়াল আইনগত সহায়তার জন্য প্রাপ্ত আবেদন ও আপোষ মীমাংসার দরখাস্ত নিশ্চিতকরণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করেন। সভায় পূর্ববর্তী ২০০তম মাসিক সভায় গৃহীত সিদ্ধান্তসমুহ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনাক্রমে সর্বসম্মতিক্রমে তা অনুমোদন দেওয়া হয়।

Manual6 Ad Code

সভায় ইউনিয়ন লিগ্যাল এইড কমিটিগুলোকে আরো সক্রিয় ও প্রান্তিক পর্যায়ের হতদরিদ্র মানুষের ন্যায় বিচার নিশ্চিত করতে গ্রাম আদালতকে শক্তিশালী করার ওপর তাগিদ দেওয়া হয়েছে। গ্রাম আদালতে দায়েরকৃত মামলার বিবাদীদের নোটিশ প্রদানকালে মামলার কপি প্রদানের জন্য ইউপি চেয়ারম্যানদের পরামর্শ দেওয়া হয়েছে।

Manual8 Ad Code

জেলা লিগ্যাল এইড অফিসার (ভারপ্রাপ্ত) লায়লা বানুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিচারপ্রার্থীদের আইন সহায়তা বিষয়ে বক্তব্য দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল, সিনিয়র জেলা ও দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মো. কামরুল হাসান, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. খালিদ হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক, বড়লেখা সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, জেলা তথ্য কর্মকর্তা উজ্জল শীল, জেল সুপার মো. তরিকুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তর মৌলভীবাজারের উপ-পরিচালক হাবিবুর রহমান, বর্নি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান প্রমুখ।

সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জয়নুল হক, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল মতিন, সরকারি কৌশলী অ্যাডভোকেট মামুনুর রশিদ, স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বকসী জুবায়ের আহমেদ প্রমুখ।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews