আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মিথ্যা মামলায় ১৪ বছর হয়রানি, বাদিসহ ১২ জনের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা শ্রীমঙ্গলে এহসানুল হকসহ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ছাতকে ২১ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ২ : পরোয়ানাভুক্ত আরও ২ আসামি আটক সুনামগ‌ঞ্জে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার কুলাউড়ায় ক্লিনিক মালিক সমিতির নতুন কমিটি জায়ফরনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু

আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল

  • মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

Manual3 Ad Code
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি::
নওগাঁর আত্রাইয়ে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা এবং সরকারি সুযোগ-সুবিধা ত্বরান্বিত করার লক্ষ্যে ৬৮ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশদের হাতে বাইসাইকেল তুলে দেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান। ​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গ্রাম পুলিশ বা দফাদাররা তৃণমূল পর্যায়ে সরকারের বার্তা ও নিরাপত্তা ব্যবস্থার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রত্যন্ত অঞ্চলে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও তথ্য আদান-প্রদানে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এই বাইসাইকেল তাদের চলাচলের পথকে সহজ করবে এবং দাপ্তরিক কাজ ও শান্তিশৃঙ্খলা রক্ষায় আরও গতিশীলতা আনবে। সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সাথে অর্পিত দায়িত্ব পালন করতে আমি সকল গ্রাম পুলিশকে আহ্বান জানাচ্ছি।
​বাইসাইকেল বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, প্রশাসনিক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, ৮ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সহকারী প্রশাসনিক কর্মকর্তা আহসান হাবিব নাঈমসহ উপজেলা সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
​বাইসাইকেল পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত গ্রাম পুলিশ সদস্যগণ। তারা জানান, এই বাইসাইকেলের মাধ্যমে এখন গ্রামের আনাচে-কানাচে দ্রুত যোগাযোগ এবং আইনশৃঙ্খলা বিষয়ক সংবাদ সংগ্রহ করা অনেক সহজ হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews