মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন চারুকলার জিয়াউল বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল

মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন

  • বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

Manual4 Ad Code
সালেহ আহমদ (স’লিপক) ::
রক্তের সন্ধানে, মানবতার কল্যাণে—এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মানবতার সেবায় স্বেচ্ছায় রক্তদানে জনসচেতনতা বৃদ্ধি এবং জরুরি মুহূর্তে রক্তের সংকট মোকাবিলার লক্ষ্যে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টা থেকে দিনব্যাপী মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের শাহবন্দর কেজি অ্যান্ড গার্লস হাই স্কুল প্রাঙ্গণে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি আবু সামাদ সুজেল এর সভাপতিত্বে এবং সংগঠনের পরিচালক মামুন আহমেদ নিশাদ এর পরিচালনায় অতিথি ছিলেন এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট এস এম উমেদ আলী, চ্যানেল এস ইউকের হেড অব নিউজ খালেদ চৌধুরী, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ-দীন, চ্যানেল ওয়ানের স্টাফ রিপোর্টার শাহজাহান মিয়া, বাংলাদেশ সাংবাদিক সমাজকল্যাণ সমিতি (বিজেএসডব্লিউএ) আহবায়ক সালেহ আহমদ (সলিপক), জিবি নিউজ ২৪ ডটকমের প্রতিনিধি মো. ফজলুর রহমান।
এসময় শাহবন্দর কেজি অ্যান্ড গার্লস হাই স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ইমদাদুল হক চৌধুরী, প্রধান শিক্ষক মিলাদ হোসেন, পালকি কমিউনিটি সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল হারুন, যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের উপদেষ্টা ও রয়েল প্রাইভেট হাসপাতালের পরিচালক ফাহাদ আলম, ফাউন্ডেশনের উপদেষ্টা শাহ আলম, কেন্দ্রীয় কমিটির পরিচালক রোজিনা আক্তার, সহ-সভাপতি মো. টিটু আহমেদ টিটু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, মো. হাফেজ সোহাগ তালুকদারসহ ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অতিথিরা রক্তের গ্রুপ জানা এবং রক্তদানে সচেতনতা তৈরিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে বলেন, রক্তের অভাবে যেন কোনো রোগী চিকিৎসাবঞ্চিত না হন, সে জন্য সবাইকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসতে হবে। মানবতার সেবায় রক্তদানের বার্তা ছড়িয়ে দিতে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের উপদেষ্টা প্রবাসী রিংকু দাসের পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির সদস্যদের সংগঠনের নামসংবলিত টি-শার্ট উপহার দেওয়া হয়। পাশাপাশি সংগঠনের পরিচালক প্রবাসী এ এইচ আজাদ, উপদেষ্টা শাহ আলমসহ আরও অনেকে সংগঠনের কার্যক্রম পরিচালনায় আর্থিক সহযোগিতা প্রদান করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews