ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা

  • মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

Manual8 Ad Code

ওসমানীনগর প্রতিনিধি ::

সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনা বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। বাজারে প্রত্যেক দোকানদারকে নিজ নিজ দোকানের সামনের জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বাড়ির আশপাশে কোনোভাবেই পানি জমে থাকতে দেওয়া যাবে না এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।

গতকাল রবিবার দুপুরে সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর বাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লুনা বলেন, বিশেষ করে মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে সমাজের প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

Manual3 Ad Code

তিনি আরও বলেন,ডেঙ্গুতে মানুষ যাতে আক্রান্ত না হয়, সে লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির উদ্বোধন করেছেন। এর ধারাবাহিকতায় ওসমানীনগরের প্রতিটি বাজারে স্থানীয় ইউনিয়ন পরিষদসহ দলের নেতাকর্মীরা টিম গঠন করে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করবেন।

Manual8 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা, ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন, সহ-সভাপতি শাহ ইয়াহিয়া, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, যুগ্ম সম্পাদক কয়েছ আহমদ চৌধুরী, কামরুল ইসলাম, যুবদলের আহবায়ক ফজল আহমদ জনি,যুবদল নেতা রেজন আহমদ,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রকিব আলী, ছাত্রদলের আহবায়ক জুয়েব আহমদসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

উদ্বোধন শেষে তাজপুর বাজার ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। পরে বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে সহায়ক উপকরণ বিতরণী অনুষ্ঠানে অংশ নেন।##

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!