৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার  সিলেটে সাংবাদিকদের ওপর হামলা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল

৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ

  • শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

Manual2 Ad Code

সিলেট প্রতিনিধি ::

Manual4 Ad Code

শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা এবং উদ্ভাবনী দক্ষতাকে উদযাপনের মধ্য দিয়ে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ আয়োজিত পোস্টার ফ্যাস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ফ্যাস্টিভ্যালকে কেন্দ্র করে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে প্রতিযোগিতার মঞ্চ থেকে অভিভাবক এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে। 

সিলেটে প্রথমবারের মতো আয়োজিত এ ফ্যাস্টিভ্যালকে অভিভাবকরা ইংরেজি ভাষাচর্চার ব্যাতিক্রমি এক সৃজন প্রয়াস বলে অভিহিত করেন। সকালে দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন হয় জাতীয় সংগীতের মাধ্যমে। উদ্বোধনের আনুষ্ঠানিকতার পর শুরু হয় প্রতিযোগিতা। স্কুল,কলেজ এবং বিশ্ববিদ্যালয়-তিন ক্যাটাগরিতে তিনটি পৃথক বিষয়ের উপর শিক্ষার্থীরা দলগতভাবে নিজেদের পোস্টার উপস্থাপন করে। এসময় বিচারকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয় প্রতিযোগীরা। প্রতিযোগিতা চলাকালীন বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক তোতিউর রহমান, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক মো. শামসুল আলম, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন মো. খালেদ হোসেন, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. রেজাউল কবীর, আইকিউএসির অতিরিক্ত পরিচালক মাহমুদুল হাসান খান এবং সিএসই বিভাগের প্রধান উমর ফারুক জাহাঙ্গীর। প্রতিযোগিতা শেষে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় পুরস্কার প্রদানপর্ব।

Manual1 Ad Code

এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আশরাফুল আলম। তিনি তার বক্তব্যে বলেন, ইংরেজি ভাষায় সৃজনশীলতা প্রকাশের গুরুত্বপূর্ণ শৈল্পিক মাধ্যম হচ্ছে পোস্টার। এসআইইউ ইংরেজি বিভাগ সবসময় শিক্ষার্থীদের পাঠ্যক্রমের বাইরে নন্দনচর্চায় উৎসাহিত করে। আজকের এই পোস্টার ফ্যাস্টিভ্যাল সেই ধারাবাহিকতারই সফল। তিনি ফ্যাস্টিভ্যালে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভাষা ও প্রযুক্তি এখন সাফল্যের অন্যতম নিয়ামক। তাই শিক্ষার্থীদের একবিংশ শতাব্দীর উপযোগী এসব দক্ষতা অর্জনের কোন বিকল্প নেই। পোস্টার ফ্যাস্টিভ্যালের মতো আয়োজন শিক্ষার্থীদের সেই মননচর্চার পথকে সুগম করে। ইংরেজি বিভাগের চেয়ারম্যান, সহযোগী অধ্যাপক প্রণবকান্তি দেবের সভাপতিত্বে পুরস্কার প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পোস্টার ফ্যাস্টিভ্যালের আহবায়ক, সহকারী অধ্যাপক স্বাতী রানী দেবনাথ। ইংরেজি বিভাগের প্রভাষক অনামিকা সাহার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ এবং মানবিক অনুষদের ডিন অধ্যাপক মো. শফিউল আলম।

এছাড়াও প্রতিযোগিতার বিচারকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন এম. সাইফুর রহমান ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রধান শেখ মোহাম্মদ জাকির হোসেন এবং প্রতিযোগীদের পক্ষে স্কলার্সহোমের শিক্ষার্থী সম্প্রীতি চক্রবর্তী রাই। বক্তব্য শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। পোস্টার ফ্যাস্টিভ্যালে তিনটি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় ব্রিজ একাডেমি, বর্ডার গার্ড স্কুল এন্ড কলেজ এবং সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তিনটি টিম।

Manual4 Ad Code

উল্লেখ্য, গত ২০ আগস্ট বৃহস্পতিবার অনুষ্ঠিত এই ফ্যাস্টিভালে সিলেটের মোট ৩২ টি টিম এ ফ্যাস্টিভ্যালে অংশগ্রহণ করে নিজেদের সৃজন দক্ষতা প্রদর্শন করে।

প্রয়োজনে যোগাযোগ: অধ্যাপক প্রণব কান্তি দেব বিভাগীয় প্রধান, ইংরেজি বিভাগ সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মোবাইল: 01712-642348

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews