কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

  • বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

Manual1 Ad Code
 
এইবেলা, কুলাউড়া  ::
 মৌলভীবাজারের কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ১৬ সেপ্টেম্বর বুধবার স্থানীয় উপস্বাস্থ্য কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, কুলাউড়া উপজেলার দক্ষিণাঞ্চলের ৬টি ইউনিয়নের স্বাস্থ্যসেবার সুবিধাজনক স্থান হলো পৃথিমপাশা ইউনিয়ন উপ স্বাস্থ্যকেন্দ্র। প্রতিদিন এই উপস্বাস্থ্য কেন্দ্রে বিভিন্ন ইউনিয়ন শত শত রোগী এসে ফিরে যান হতাশ হয়ে। প্রাথমিক চিকিৎসা নিতে হলে যেতে হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।  চিকিৎসক নাই, ঔষধ নাই। হাসপাতালের চর্তুপাশে জমে থাকা ময়লা আবর্জনার দুর্গন্ধে উপস্বাস্থ্য কেন্দ্রে প্রবেশ করা দুষ্কর। উপস্বাস্থ্য কেন্দ্রে ১১টি পদের মধ্যে ৯টি পদ শুন্য বলে জানা গেছে। বিগত নির্বাচনে কুলাউড়া থেকে নির্বাচিত এমপি শেষ নির্বাচনী জনসভায় এই  উপস্বাস্থ্যটির উন্নয়নের প্রতিশ্রুতি দেন। কিন্তু তিনি নির্বাচিত হওয়ার ৯ মাস অতিবাহিত হলেও উপস্বাস্থ্যটি কথা বেমালুম ভুলে গেছেন। এলাকাবাসী এই উপস্বাস্থ্যটিকে ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবি জানান।
পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল গফুরের সভাপতিত্বে ও আহমেদ মনায়েম মান্নার ষঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বিশিষ্ট রাজনীতিবিদ ও জাসদ নেতা  আব্দুল গফ্ফার কায়ছুল, বিশিষ্ট ব্যবসায়ী জাবিদ মিয়া, বিনয় দেব, মোক্তার মিয়া, কামরুল ইসলাম কাশেম, সুয়েজ আহমেদ নয়ন, রমযান আলী, ফারুক আহমেদ ও শাহীন আহমেদ প্রমুখ।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!