বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন 

বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার

  • শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual4 Ad Code

বড়লেখায় বহুল আলোচিত গৃহবধু মরিয়ম আক্তার মুন্নি (২৩) হত্যা মামলার প্রধান আসামি নিহতের ননদ ছামেলী আক্তারকে শুক্রবার সন্ধ্যায় ডিএমপির মোহাম্মদপুর থানার বছিলা নামক এলাকা থেকে বড়লেখা থানা পুলিশ গ্রেফতার করেছে। শনিবার বিকেলে আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে। হত্যাকা-ের মুল রহস্য উদ্ঘাপনের লক্ষ্যে মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করেছেন। ছামেলী আক্তার উপজেলার মুড়িরগুল গ্রামের মৃত ইয়াছিন আলীর মেয়ে।

Manual6 Ad Code

জানা গেছে, ২১ আগস্ট বিকেল ২.৩০ ঘটিকা থেকে ৩ ঘটিকার মধ্যকার যেকোন সময় গৃহবধু মরিয়ম আক্তার মুন্নি (২৩) বড়লেখা উপজেলার মুড়িরগুল গ্রামে স্বামীর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এর আগে ননদ, শাশুড়ি, ভাসুর, জ্যা তার উপর আমানসিক নির্যাতন চালায়। ঘটনার ১৫ দিন পর ৫ সেপ্টেম্বর রাতে নিহত মুন্নির মা রেনু বেগম যৌতুকের জন্য শারীরিক ও মানসিক নির্যাতন এবং আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ননদ ছামেলী আক্তারকে প্রধান আসামি করে ৬ জনের নাম উল্লেখ ও আরো ৫/৬ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা করেন। ঘটনার পর থেকেই আসামিরা পালিয়ে যায়।

ওসি মো. মনিরুজ্জামান খান বলেন, মামলা রুজুর পূর্ব থেকেই আসামিরা আত্মগোপন করে। তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীদের অবস্থান সনাক্ত করে মামলার তদন্ত কর্মকর্তা এসআই শেখ কামরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম দুই দিন অভিযান চালিয়ে শুক্রবার সন্ধ্যায় ডিএমপির মোহাম্মদপুর থানার বছিলা নামক এলাকা হতে মামলার প্রধান আসামী ছামেলী আক্তারকে গ্রেফতার করে। শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছেন। আদালতে তার রিমান্ড চাওয়া হয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!