মাধবপুরে পার্টনার কংগ্রেস : পুষ্টি  নিরাপত্তা ও উদ্যোক্তা সৃষ্টিতে জোর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী

মাধবপুরে পার্টনার কংগ্রেস : পুষ্টি  নিরাপত্তা ও উদ্যোক্তা সৃষ্টিতে জোর

  • বুধবার, ১৭ জুন, ২০২৬

Manual3 Ad Code

 মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি::

Manual1 Ad Code

কৃষির আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ পর্যায়ে নতুন উদ্যোক্তা তৈরিতে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার কংগ্রেস) ’ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উপ-পরিচালক মো. আক্তারুজ্জামান।

বুধবার দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সজিব সরকার এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জীবন ফকির। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ কৃষি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তবে জনসংখ্যা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন, কৃষি জমি হ্রাস এবং পুষ্টিকর খাদ্যের চাহিদা বৃদ্ধির কারণে কৃষির সামনে নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও বিজ্ঞানভিত্তিক কৃষি ব্যবস্থার বিকাশ জরুরি। তিনি বলেন, কৃষকদের শুধু উৎপাদন বাড়ানোর দিকে নজর দিলেই হবে না, বরং নিরাপদ, পুষ্টিসমৃদ্ধ এবং বাজারজাতকরণ উপযোগী ফসল উৎপাদনের ওপর গুরুত্ব দিতে হবে।

Manual5 Ad Code

তিনি আরও বলেন, ‘পার্টনার’ প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রশিক্ষণ, প্রযুক্তি হস্তান্তর, পুষ্টিবিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রকল্প কৃষকদের আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখবে। বিশেষ করে নারী কৃষক ও তরুণ উদ্যোক্তাদের সম্পৃক্ত করে টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে। আক্তারুজ্জামান বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষকদের সহনশীল জাতের ফসল চাষ, আধুনিক সেচ ব্যবস্থা ব্যবহার এবং প্রযুক্তিনির্ভর কৃষি চর্চার প্রতি আগ্রহী হতে হবে। কৃষি বিভাগ সবসময় কৃষকদের পাশে রয়েছে এবং মাঠ পর্যায়ে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক, পল্লী উন্নয়ন কর্মকর্তা ফয়সল চৌধুরী, আব্দুল বাসিদ বদু মিয়া, ফজলুর রহমান বুলেট এবং কৃষি উদ্যোক্তা মোত্তাকিন চৌধুরী। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৭০ জন কৃষক-কৃষাণী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। কংগ্রেসে কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, উদ্যোক্তা সৃষ্টি এবং টেকসই গ্রামীণ উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা কৃষকদের কল্যাণে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।@

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews