হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত সাংবাদিক পংকির মায়ের মৃত্যুতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের শোক

হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল

  • বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

হাকালুকি হাওরের সর্ববৃহৎ সরকারি জলমহাল ‘গোটাউরা হাওরখাল বদ্ধ’ জলমহালের একসনা খাস কালেকশন উন্মুক্ত পুনঃনিলাম কাল বৃহস্পতিবার দুপুরে বড়লেখার হাকালুকি ইউনিয়ন ভূমি অফিসে অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার অনুষ্ঠিত নিলামে সরকারি কাঙ্খিত দর না ওঠায় প্রশাসন নিলাম কার্যক্রম স্থগিত করে দেয়।

ওই দিনের নিলামে জলমহালটির সর্বোচ্চ দর ওঠেছিল ৫০ লাখ ৫০ হাজার টাকা। ২২টি নিবন্ধিত মৎস্যজীবি সমবায় সমিতি এতে অংশগ্রহণ করেছিল।

Manual5 Ad Code

উল্লেখ্য, উক্ত জলমহালটি গত বছর খাস কালেকশন ইজারা (প্রকাশ্য নিলাম) গিয়েছিল ভ্যাট, আইটিসহ প্রায় ২ কোটি টাকায়।

Manual4 Ad Code

সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া জানান, উপযুক্ত দর না ওঠায় সরকারি স্বার্থ বিবেচনায় মঙ্গলবারের নিলাম কার্যক্রম স্থগিত করা হয়। উপজেলা ও জেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির নির্দেশনা মোতাবেক বৃহস্পতিবার দুপুরে পূর্বনির্ধারিত স্থানেই উন্মুক্ত পুনঃনিলাম অনুষ্ঠিত হবে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!