কুলাউড়ায় জিয়নকাঠি সাহিত্য সংসদের মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আরাফাহ ইসলামী ব্যাংক গোবিন্দগঞ্জ শাখায় ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ব্যতিক্রমী আয়োজন আত্রাইয়ে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনকে আধুনিক মডেল স্টেশন করার লক্ষ্যে আলোচনা সভা কুলাউড়ায় নিঃস্ব সহায়ক সংস্থার উদ্যোগে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত কুলাউড়ায় জিয়নকাঠি সাহিত্য সংসদের মতবিনিময় প্রাথমিকে শিক্ষক নিয়োগ : ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র না পেলে… জুড়ীতে ‘দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার’ প্রতিবাদে ছাত্রদলের ছাত্রসমাবেশ আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের  অভিযোগ কুলাউড়ায় সরকারি কলেজে ছাত্র শিবিরের উদ্যোগে নবীন বরণ  ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম কুড়িগ্রামে সারের ডিলার নিয়োগে চলছে তদবীর বাণিজ্য বনাম জেসি চৌধুরী

কুলাউড়ায় জিয়নকাঠি সাহিত্য সংসদের মতবিনিময়

  • রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

Manual1 Ad Code
এইবেলা, কুলাউড়া :::
‘জিয়নকাঠির সজীব ছোঁয়ায় জাগুক সমাজ, জাগুক জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুলাউড়ায় জিয়নকাঠি সাহিত্য সংসদের আয়োজনে লেখক, কবি ও কলমযোদ্ধাদের মতবিনিময় সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় স্থানীয় একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ছোটগল্পকার ও জিয়নকাঠি সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম তনয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জিয়নকাঠির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক কবি মোস্তফা মহসীন।
জিয়নকাঠি সাহিত্য সংসদের সভাপতি কবি ইব্রাহিম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত শিক্ষক ড. রজতকান্তি ভট্টাচার্য, সিপার আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিকুল ইসলাম টিপু, গোলাম মোস্তফা পাভেল, রাজনগর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক সাজেদা শারমিন, লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম, প্রাবন্ধিক এএফএম ফৌজি চৌধুরী, ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক খালিক উদ্দিন, সিনিয়র সাংবাদিক এম মছব্বির আলী, মোক্তদির হোসেন, সংগঠক প্রশান্ত দেব ছানা, শিক্ষক সেলিম আহমেদ, পান্না চন্দ্র নাথ, কবি সঞ্জয় দেবনাথ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক আজিজুর রহমান, সাংবাদিক রফিকুল ইসলাম মামুন, সামসু উদ্দিন বাবু, রুবেল বক্স পাভেল, আজিজুর রহমান, মাহফুর রহমান মাহি প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, সাহিত্য-সংস্কৃতিভিত্তিক এ ধরনের আয়োজন যত বেশি হবে, মানুষের মানবিক বোধ তত বেশি বিকশিত হবে। বর্তমানে সমাজে সাংস্কৃতিক কর্মকাণ্ড অনেকটাই হারিয়ে যেতে বসেছে। তাই কবিতা, গল্প, গান ও নিয়মিত পাঠচক্রসহ সাহিত্য-সংস্কৃতির চর্চা অব্যাহত রাখতে হবে।
তারা আরও বলেন, বিশেষ করে তরুণ প্রজন্মকে সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত ও উৎসাহিত করতে হবে। কারণ তরুণরাই সমাজের প্রাণশক্তি। একসময় কুলাউড়া সাহিত্য-সংস্কৃতির নানা আয়োজনে মুখরিত ছিল। সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে নিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক আয়োজনের প্রয়োজন রয়েছে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!