কুলাউড়ায় প্রবাসী ফাউন্ডেশনের ঈদ উপহার প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু

কুলাউড়ায় প্রবাসী ফাউন্ডেশনের ঈদ উপহার প্রদান

  • মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
কুলাউড়া :: প্রবাসী ফাউন্ডেশনের ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ। ছবি :: এইবেলা

Manual6 Ad Code

এইবেলা কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে অসহায় দরিদ্রদের সহায়তা প্রদান করা হয়েছে। ২০ জুলাই সকালে ৩নং ওয়ার্ডের প্রবাসী ফাউন্ডেশনের উদ্যোগে ইউনিয়নের নাছনী গুড়াভূঁই সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সহায়তা প্রদান অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রতিনিধি তারা মিয়ার সভাপতিত্বে ও মোজাম্মেল হক অপুর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ৫নং ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মো. মমদুদ হোসেন।

বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ, ব্যবসায়ী সরওয়ার আলম বেলাল, ইউসুফ তৈয়বুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ আহমদ, ইউসিবি ব্যাংক বড়লেখা শাখার ব্যবস্থাপক আবুল ফাত্তাহ্ পলাশ, ইয়াং স্টার ক্লাবের সভাপতি সাইফুর রহমান শাহীন, প্রবাসী ফাউন্ডেশনের উপদেষ্টা সালাউদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক লিটন মিয়া, কোষাধ্যক্ষ আবুল বাশার, সদস্য জালাল আহমদ, সিএইসিপি একেএম জাবের, রেজাউল করিম রুহেল, জায়েদুল ইসলাম মাছুম, ব্রাহ্মণবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু তালেব, সামু আহমদ, আব্দুল মুকিত প্রমূখ।  এসময় ৩নং ওয়ার্ডের ১’শ জন হতদরিদ্রদের হাতে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ সহায়তা তোলে দেয়া হয়।

Manual7 Ad Code

এইবেলা/জেএইচজে

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!