কুলাউড়ায় ঈদের দিন যুবক খুন : মুল ঘাতক আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় ঈদের দিন যুবক খুন : মুল ঘাতক আটক

  • বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১

Manual4 Ad Code

এইবেলা. কুলাউড়া ::

Manual7 Ad Code

কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে ঈদের দিন ২১ জুলাই বুধবার মাংস কাটার ছুরির আঘাতে সুমন মিয়া (২২) নামক এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার মুলহোতা আনফর আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় লোকজন, পুলিশ ও কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান এমএ রহমান আতিক জানান, ঈদের দিন ইউনিয়নের মনছড়া বস্তি মসজিদে ঈদের নামাযে ইমামের খুৎবা পড়া নিয়ে দু’পক্ষের মধ্যে বাক বিতন্ডা হয়।

Manual2 Ad Code


পরবর্তীতে উক্ত ঘটনার জের ধরে বিকেল ৩টার দিকে উভয়পক্ষের মধ্যে ফের বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে আনফর আলী মাংস কাটার ছুরি দিয়ে সুমনের উপর আক্রমন চালায়। এতে সুমন গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় সুমনকে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কর্মধা ইউপি চেয়ারম্যান এমএ রহমান আতিক জানান, সুমনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ঘাতক আনফর আলী তার (চেয়ারম্যানের) বাড়িতে আশ্রয় নেয়। পুলিশ সুমনের মৃত্যুর খবর নিশ্চিত করলে তিনি আনফর আলীকে আটকে রাখেন এবং পুলিশের নিকট সোপর্দ করেন।

Manual1 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, নিহত সুমনের লাশ ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘটনার মুল হোতা আনফর আলী হত্যাকান্ডের কথা পুলিশের নিকট স্বীকার করেছে। তাকে আদালতের মাধমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। নিহত সুমনের পিতা মতিন মিয়া বাদি হয়ে কুলাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!