কুলাউড়ায় শিল্পপতি আজম জে চৌধুরীর উদ্যোগে করোনার চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় শিল্পপতি আজম জে চৌধুরীর উদ্যোগে করোনার চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী প্রদান

  • শনিবার, ৩১ জুলাই, ২০২১

Manual3 Ad Code
এইবেলা, কুলাউড়া  ::
ইস্টকোস্ট গ্রুপের চেয়ারম্যান ও প্রাইম ব্যাংকের সাবেক চেয়ারম্যান, দেশের খ্যাতনামা শিল্পপতি আজম জে চৌধুরীর পক্ষ থেকে করোনার মহামারীর সংকটকালে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ১৫ লাখ টাকার করোনার চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী এবং ঔষুধপত্র প্রদান করা হয়েছে।
শনিবার (৩১ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে মেডিক্যাল সুরক্ষা সামগ্রী এবং ঔষুধ তুলে দেয়া হয়।
শিল্পপতি আজম জে চৌধুরীর স্ত্রী ও ইস্টকোস্ট গ্রুপের ভাইস চেয়ারপার্সন সদ্যপ্রয়াত মেরিনা ইয়াসমীন চৌধুরীর স্মরণে এসব সামগ্রী দেয়া হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইস্টকোস্ট গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি আজম জে চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায়, বিশিষ্ট আইনজীবি চৌধুরী তানজীম করিম, ইস্টকোস্ট গ্রুপের পরিচালক দিলরুবা চৌধুরী, ইস্টকোস্ট গ্রুপের সিইও মাসুদুর রহিম।
প্রধান অতিথির বক্তব্যে আজম জে চৌধুরী বলেন, দেশে এখন করোনা মহামারী সংকট চলছে। দেশের প্রতিটি উপজেলায় করোনার চিকিৎসা সুনিশ্চিত করতে হবে। এজন্য সরকারের পাশাপাশি প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি সহযোগিতায় উপজেলা হাসপাতালগুলোতে করোনা রোগীদের আইসোলেশন সেন্টার প্রস্তুত করা খুবই গুরুত্বপূর্ণ। আইসোলেশন সেন্টারে করোনা চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী প্রয়োজন। কুলাউড়া হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে চিকিৎসা নিতে আসা রোগীদের জন্য ও চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের জন্য চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী এবং ওষুধপত্র  দেওয়া হয়েছে। প্রয়োজনে আমাদের পক্ষ থেকে আরও এসব সামগ্রী দেওয়া হবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. জাকির হোসেন।
উল্লেখ্য, ১০টি অক্সিজেন কন্সেনট্রেটর, ২০টি অক্সিজেন ফ্লো মিটার, ১০ টি পালস অক্সিমিটারসহ প্রায় ১৫ লক্ষাধিক টাকার মেডিকেল  সামগ্রী এবং ঔষুধপত্র প্রদান করা হয় কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০ শয্যা বিশিষ্ট কোভিড-১৯ আইসোলেশন ইউনিটের জন্য।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!