কুলাউড়ার সামাজিক বনায়নের ১০ হেক্টর বনভূমির গাছ উপড়ে ফেলার অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু

কুলাউড়ার সামাজিক বনায়নের ১০ হেক্টর বনভূমির গাছ উপড়ে ফেলার অভিযোগ

  • মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual4 Ad Code

কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া বিটের আওতায় ২০২০-২১ সালে সৃজিত ২৫ হাজার গাছ উপড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। বনবিভাগের পক্ষ থেকে মঙ্গলবার ১০ আগস্ট কুলাউড়া থানায় ৭ জনের নামোল্লেখ করে ও অজ্ঞাতনামা ৮০-৯০জনের বিরুদ্ধে কুলাউড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Manual8 Ad Code

লিখিত অভিযোগ ও সামাজিক বনায়নের উপকারভোগীরা জানান, মঙ্গলবার ভোর আনুমানিক ৬টার দিকে ডলুছড়া পানপুঞ্জির হেডম্যান লবিং সুমেরের নেতৃত্বে প্রায় শ খানেক খাসিয়ার সশস্ত্র অবস্থায় মুরইছড়া বিটের হোসনাবাদ মৌজায় সামাজিক বনায়নে তান্ডবলীলা চালায়। সামাজিক বনায়নের নৈশপ্রহরী এসময় বাঁধা প্রদান উপেক্ষা করে খাসিয়ারা ১০ হেক্টর বনভূমিতে সৃজিত বাগানের ২৫ হাজার চারা উপড়ে ফেলে দেয়। এতে বনায়নের ৭ লক্ষাধিক টাকার ক্ষতি হয়। গাছ উপগে ফেলার পর খাসিয়া সামাজিক বনায়নের ভূমিতে তাবু টানিয়ে তাতে তাদের দখল ঘোষণা করে।

সামাজিক বনায়নের উপকারভোগীর সভাপতি হারিছ আলী জানান, গাছ উপড়ে ফেলার খবর পেয়ে সামাজিক বনায়নের উপকারভোগীরা ও বনবিভাগের লোকজন ঘটনাস্থলে গেলে খাসিয়াদের গুলতি, তীরধনুক ও লাঠিসোটার প্রতিরোধের মুখে ফিরে আসতে বাধ্য হন।

Manual3 Ad Code

তিনি আরও জানান, এর আগে গত ২৩ জুন দুপুরে একই কায়দায় ৩ হেক্টর জায়গার সামাজিক বনায়নের সাত হাজার সৃজিত বাগানের গাছ উপড়ে ফেলে। এতে বনায়নের আড়াই লক্ষ টাকা ক্ষতি হয়।

মুরইছড়া বিটের বিট কর্মকর্তা অর্জুণ কান্তি দস্তিদার জানান, সামাজিক বনায়নে সৃজিত ছোট চারাগুলো ৫ থেকে ৬ ফুট উচু হয়েছিলো। গত এপ্রিল ও মে মাসে রোপিত চারাগুলো ৪৫ জন উপকারভোগী অনেক যত্ন করেছে। কিন্তু ১০ আগস্ট ও ২৩ জুন দু’দফায় খাসিয়ারা সামজিক বনায়নের সিংহভাগ বাগান ধ্বংস করে ফেলেছে। তাৎক্ষণিকভাবে পৃথক ঘটনায় কুলাউড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়া প্রশাসন ও বনবিভাগের উচ্চ পর্যায়ে বিষয়টি অবহিত করা হয়েছে।

Manual7 Ad Code

এব্যাপারে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিনুল ইসলাম জানান, বনবিভাগের লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তক্রমে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!